বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কার মুখে ইংল্যান্ডের সাকার
আর মাত্র তিন সপ্তাহ পর শুরু হবে কাতার বিশ্বকাপ। এমন সময় চোট পেয়ে মাঠের বাইরে চলে গেলেন বুকায়ো সাকা। তাতে এই ইংলিশ ফরোয়ার্ডের বিশ্বকাপে খেলা সম্ভাবনা পড়ে গেল শঙ্কার মুখে।প্রিমিয়ার লিগে রবিবার (৩০ অক্টোবর) নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে দলের ৫-০ গোলে জয়ের ম্যাচে শুরুর একাদশে ছিলেন আর্সেনাল ফরোয়ার্ড সাকা। তবে বেশিক্ষণ খেলতে পারেননি তিনি।
১৫তম মিনিটে প্রতিপক্ষের চ্যালেঞ্জে ব্যথা পান ২১ বছর বয়সী এই ফুটবলার। প্রাথমিকভাবে গোড়ালির চোট বলেই ধারণা করা হচ্ছে। তখন মাঠে কিছুক্ষণ চিকিৎসা নিয়ে খেলা চালিয়ে যান তিনি। তবে ২৬তম মিনিটে ফের পড়ে গেলে তাকে তুলে নেন কোচ মিকেল আর্তেতা। ম্যাচটি জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠেন তারা।
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ১৬ ম্যাচে পাঁচ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে চারটি গোল করিয়েছেন সাকা। ইংল্যান্ড খুব করে চাইবে সাকার চোট যেন গুরুতর না হয় এবং বিশ্বকাপের আগে সময়মতো তিনি যেন সেরে ওঠেন। কারণ ইংল্যান্ড দলের কোচ গ্যারেথ সাউথগেটের পরিকল্পনার গুরুত্বপূর্ণ সদস্য সাকা।
এবারের বৈশ্বিক আসর শুরু হবে আগামী ২০ নভেম্বর। চূড়ান্ত স্কোয়াড জমা দিতে দলগুলোকে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে ফিফা। বিশ্বকাপে ‘বি’ গ্রুপে থাকা ইংল্যান্ডের প্রথম ম্যাচ আগামী ২১ নভেম্বর, ইরানের বিপক্ষে। এই গ্রুপের অন্য দুই দল ওয়েলস ও যুক্তরাষ্ট্র।
প্রীতি / প্রীতি
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ
‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’