ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

উদ্বোধনী জুটি ভাঙার পর আগ্রাসী অস্ট্রেলিয়া


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩১-১০-২০২২ দুপুর ২:৩৬

আয়ারল্যান্ডের বিপক্ষে সুপার টুয়েলভের ম্যাচে টস হেরে ব্যাটিং পেয়েছে অস্ট্রেলিয়া। বোলিং নিয়ে দারুণ শুরু করে আইরিশরা। অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নারের উদ্বোধনী জুটি বেশিক্ষণ টিকতে দেয়নি। তৃতীয় ওভারের প্রথম বলেই শর্ট ফাইন লেগে মার্ক অ্যাডাইরের সহজ ক্যাচ হন ওয়ার্নার (৩)। 

ব্যারি ম্যাকক্যার্থির বলে ৮ রানে উদ্বোধনী জুটি ভাঙার পর নতুন ব্যাটসম্যান মিচেল মার্শ নেমেই চার মারেন। অন্য প্রান্ত থেকে আগ্রাসী ফিঞ্চও, দুটি চার ও ছয় মেরেছেন তিনি। মার্শ মারেন দুই চার। তাতে পাওয়ার প্লের ছয় ওভার শেষে ১ উইকেটে ৩৮ রান অস্ট্রেলিয়ার।

গ্যাবায় সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখার লড়াই

ব্রিসবেনের গ্যাবায় গুরুত্বপূর্ণ ম্যাচ শেষে অস্ট্রেলিয়া ও আয়ারল্যান্ডের যে কোনও একটি দলের সেমিফাইনালে খেলার আশা শেষ হয়ে যেতে পারে। হারলে কার্যত গ্রুপ-১ এর সেরা দুইয়ে থাকা প্রায় অসম্ভব। তবে জিতলে বেঁচে থাকবে সেমিফাইনালের আশা। শেষ চার বাজি রেখে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও আয়ারল্যান্ড।

দুই দলই সুপার টুয়েলভের তৃতীয় ম্যাচ শেষে ইংল্যান্ডের সমান তিনটি করে পয়েন্ট পেয়েছে। নিউ জিল্যান্ড ৫ পয়েন্ট নিয়ে এই গ্রুপে শীর্ষে। অস্ট্রেলিয়া বনাম আয়ারল্যান্ড ম্যাচের জয়ী দল নিশ্চিতভাবে সেমিফাইনালের পথে শক্ত অবস্থান নেবে। অন্যদিকে হেরে যাওয়া দলকে সেরা দুইয়ে থাকতে হলে গাণিতিক মিরাকলের প্রয়োজন হবে। 

প্রীতি / প্রীতি

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬