ঢাকা বৃহষ্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

আফগানিস্তানকে হটিয়ে টিকে থাকল শ্রীলঙ্কা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১-১১-২০২২ দুপুর ১:৪০

যে রশিদ খানের ভয়ে তটস্থ থাকেন ব্যাটসম্যানরা, সেই ভয়ঙ্কর বোলারকেই বেশি মেরে খেললেন শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। আরেক স্পিনার মুজিব উর রহমানও ছিলেন মলিন। স্পিন নির্ভর আফগানিস্তানকে দমিয়ে তাই জয় পেতে ভুগতে হলো না শ্রীলঙ্কাকে। ৯ বল হাতে রেখে ৬ উইকেটে জিতে গেছে তারা। তাতে বিশ্বকাপ থেকে ছিটকে গেল আফগানিস্তান এবং সেমিফাইনালের দৌড়ে টিকে রইলে এশিয়ার চ্যাম্পিয়নরা।

প্রথম ওভারে ৮ রান। ১৪৫ রানের লক্ষ্যে দারুণ শুরু শ্রীলঙ্কার। কিন্তু পরের তিন ওভারে মুজিব উর রহমান ও ফজল হক ফারুকী চেপে ধরে। মুজিব তার দুই ওভারে ৬ রান দিয়ে নেন ১ উইকেট, মাঝে ফারুকীর মেডেন ওভার। 

৪ ওভারে ১ উইকেটে ১৪ রান তোলা শ্রীলঙ্কার হাত খুলে যায় পঞ্চম ওভার থেকে। কুশল মেন্ডিস টানা দুটি চার মারেন ফরিদ আহমেদের ওভারে। ৬ ওভারে ২৮ রান তোলা লঙ্কানরা পাওয়ার প্লে শেষ হতে আরও আগ্রাসী। 

সপ্তম ওভারে কুশল ও ধনঞ্জয়া ডি সিলভা ১৭ রান নেন ফরিদের বলে। রশিদ খান বল হাতে নিয়েই দেখা পান উইকেটের। ২৭ বলে ২ চার ও ১ ছয়ে ২৫ রান করে উইকেটের পেছনে রহমানউল্লাহ গুরবাজের গ্লাভসে ধরা পড়েন। আফগান লেগস্পিনারের পরের বল ওয়াইড হয়ে বাউন্ডারির বাইরে।

১০ ওভার শেষে ২ উইকেটে ৬৩ রান শ্রীলঙ্কার। পানি পানের বিরতির পর হঠাৎ করে রুদ্রমূর্তি তাদের। পরের তিন ওভারে ৩৬ রান তুলে ফেলে তারা ধনঞ্জয়ার দুটি ছয়, একটি চারে। এর মধ্যে রশিদ একাই দেন ১৪ রান।

অবশ্য রশিদ তার তৃতীয় ওভারে এই ঝড় থামান চারিথ আসালাঙ্কাকে (১৯) ফিরিয়ে। ৩৪ বলে ৫৪ রানের জুটি উপহার দেন তিনি ধনঞ্জয়ার সঙ্গে। আর পথ হারায়নি লঙ্কানরা। ১৫তম ওভারে দুটি চারে ভানুকা রাজাপাকসা রানের গতি বাড়ান। একই ওভারে জীবন পাওয়া ধনঞ্জয়া আগ্রাসন থামাননি। মুজিবের শেষ ওভারের প্রথম বলে তিনটি রান নিয়ে হাফ সেঞ্চুরি পূর্ণ করা এই ব্যাটসম্যান পরপর দুটি চার মারেন।

ধনঞ্জয়ার সঙ্গে ২৭ বলে গড়া ৪২ রানের জুটি ভেঙে যায় জয় থেকে তিন রান দূরে থাকতে। আসালাঙ্কার (১৮) বিদায়ের অধিনায়ক দাসুন শানাকাকে নিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ধনঞ্জয়া। ৪২ বলে ৬ চার ও ২ ছয়ে ৬৬ রানে অপরাজিত ছিলেন তিনি। কোনও বল খেলতে হয়নি শানাকাকে।

আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন রশিদ ও মুজিব। 

আফগানিস্তানকে ১৪৪ রানে আটকে রাখতে বড় ভূমিকা রাখায় ম্যাচসেরা হয়েছেন লঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। ৪ ওভারে ১৩ রান দিয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন তিনি।

এই জয়ে ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তিনে উঠে গেলো শ্রীলঙ্কা। সমান ম্যাচ খেলে এক পয়েন্টে এগিয়ে থেকে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। এক ম্যাচ কম খেলে নিউ জিল্যান্ড ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ-১ এর শীর্ষে। 

প্রীতি / জামান

‘ডিফেন্সিভ চিন্তা থাকলে আন্তর্জাতিক ক্রিকেটে সফল হওয়া কঠিন’

কেইনের নৈপুণ্য ম্লান করে শেষ মুহূর্তে আর্সেনালকে বাঁচালেন রাইস

এল ক্লাসিকোর আগে রদ্রিকে বিশ্রাম দেয়া প্রয়োজন ছিল : ফ্লিক

‘বিদেশের মাঠে ব্যাটিং ব্যর্থতার কারণ স্কিল নয়, মানসিকতা’

বড় জয়ে এল ক্লাসিকোর প্রস্তুতি সারল রিয়াল মাদ্রিদ

বার্সেলোনাকে দেখিয়ে দিলাম, আমরাই সেরা: আশরাফ হাকিমি

৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে লিভারপুলের জয়

নারী বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কবে

আম্পায়ারিংয়ের ‘চুরি’ ধরতে ড্রোন কিনবে বিসিবি

বাঁচা-মরার লড়াইয়ে আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ

দায়িত্বের সঙ্গে মানসিকতায় বদল চান তানজিদ

বাংলাদেশকে শাস্তি দিল আইসিসি

রজনীকান্তের সিনেমা দেখতে পুরো প্রেক্ষাগৃহ ভাড়া নিলেন স্যামসন