বাটলার-হেলস ঝড়ে কিউয়িদের লক্ষ্য ১৮০
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে হট ফেভারিট হিসেবেই খেলতে এসেছিল ইংল্যান্ড। কিন্তু জস বাটলারের দলকেই কিনা সুপার টুয়েলভ পর্বের তিন ম্যাচ শেষে 'ডু অর ডাই' সমীকরণ নিয়েই মাঠে নামতে হয়েছে। কিউয়িদের বিপক্ষে হারলেই ইংলিশদের বিশ্বকাপ স্বপ্ন থমকে যেতে পারে আজই।
মঙ্গলবার ব্রিসবেনের গ্যাবায় এমনই বাঁচা-মরার ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমেই তেতে উঠলেন জস বাটলার। সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক। আর তাকে যোগ্য সঙ্গ দেন আরেক ওপেনার অ্যালেক্স হেলসও।
এই দুজনের ঝড়ো ফিফটিতে চড়ে শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৭৯ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে ইংলিশরা। অর্থাৎ এই ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করতে নিউজিল্যান্ডের প্রয়োজন ১৮০ রান।
শেষ ওভারে আউট হওয়ার আগে বাটলারের ব্যাট থেকে আসে ৪৭ বলে ৭৩ রানের অনবদ্য ইনিংস। যে ইনিংসে ছিল ৭টি চারের সঙ্গে ২টি ছয়ের মার। হেলস অবশ্য তার আগেই ইনিংসের ১১তম ওভারে আউট হন ৪০ বলে ৫২ রান করে। তার এই ঝোড়ো ইনিংসে ছিল ৭টি চারের সঙ্গে ১টি ছয়ের মার।
এ দুজন ছাড়া অবশ্য তেমন রান করতে পারেননি আর কেউই। তৃতীয় সর্বোচ্চ ২০ রান আসে লিয়াম লিভিংস্টোনের ব্যাট থেকে। ১৪ বলে ২০ রান করেন তিনি। কিউয়ি বোলারদের মধ্যে ফার্গুসন ২টি এবং সাউদি, স্যান্টনার ও শোধি একটি করে উইকেট লাভ করেন।
প্রীতি / প্রীতি
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ
‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’