পরাজয়ের খবরের পর ব্রাজিলের সড়ক অবরোধ বলসোনারোর সমর্থকদের
বামপন্থী প্রতিদ্বন্দ্বী লুলা ডি সিলভার কাছে নির্বাচনে পরাজয়ের পর ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারোর সমর্থক লরি চালকরা সারা দেশে সড়ক অবরোধ করেছে। দুটি রাজ্য ছাড়া সবকটিতেই অবরোধের খবর পাওয়া গেছে বলে মঙ্গলবার জানিয়েছে বিবিসি।
রোববার চূড়ান্ত ভোট গণনার পর দেখা গেছে, বলসোনারোর ৪৯ দশমিক ১ শতাংশের বিপরীতে লুলা পেয়েছেন ৫০ দশমিক ১ শতাংশ ভোট। ফল ঘোষণার পর বলসোনারো পরাজয় স্বীকার করেননি কিংবা ফলাফলকে চ্যালেঞ্জ করেননি। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের পহেলা জানুয়ারি নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন লুলা। তবে এর আগের অন্তর্বর্তী দুই মাস সহিংসতাপূর্ণ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিবিসি জানিয়েছে, অনেক লরি চালক বলসোনারো প্রশাসনের সময় কম ডিজেল খরচ থেকে উপকৃত হয়েছিল। বলসোনারোর সমর্থক লরি চালকরা নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই সারা দেশের বিভিন্ন সড়ক অবরোধ করে। সোমবার রাত নাগাদ, ফেডারেল হাইওয়ে পুলিশ ৩৪২টি অবরোধের ঘটনার তথ্য জানিয়েছে। দেশের দক্ষিণে সবচেয়ে বড় বিক্ষোভ চলছে। কিছু অবরোধ পরে পুলিশ সরিয়ে দেয়।
প্রীতি / প্রীতি
হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান
মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি
২৩ বছর পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী
নেতানিয়াহু কেন আমিরাতে ‘গোপন’ সফর করলেন?
নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা
ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান
মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া
‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান
ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু
দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা
টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫
আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি