বিশ্বকাপে আরও বিপাকে পড়ল পাকিস্তান
ভারত ও জিম্বাবুয়ের কাছে প্রথম দুই ম্যাচে হেরে পাকিস্তান বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা তৈরি করে ফেলে শুরুতেই। অলৌকিক কিছু না ঘটলে পাকিস্তানের পক্ষে বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়া মুশকিল। তবে নেদারল্যান্ডসকে হারিয়ে খাতায়-কলমে টুর্নামেন্টে ভেসে রয়েছেন বাবর আজমরা।
এই অবস্থায় বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকাকে হারাতে না পারলে কোনও সমীকরণই কাজে আসবে না পাকিস্তানের। ব্যাগ গুছিয়ে দেশে ফেরার প্রস্তুতিই নিতে হবে তাদের। এমন মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে জোরালো ধাক্কা খেল পাকিস্তান শিবির। চোটের জন্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামতে পারবেন না নির্ভরযোগ্য টপ অর্ডার ব্যাটসম্যান।
হাঁটুর চোটের কারণে দক্ষিণ আফ্রিকা ম্যাচে মাঠে নামতে পারবেন না ফখর জামান, এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। এমনকি বাকি টুর্নামেন্টেই তার মাঠে নামা অনিশ্চিত। ফলে আরও বিপাকে পড়ল পাকিস্তান। সূত্র: জিওটিভি
প্রীতি / প্রীতি
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ
‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’