ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

বেশিরভাগ সাংবাদিক হত্যার বিচার হয় না : ইউনেস্কো


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২-১১-২০২২ দুপুর ১২:৫২

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো বুধবার তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, বিশ্বব্যাপী যেসব সাংবাদিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে সেগুলোর বেশিরভাগেরই কোনো বিচার হয় না।

ইউনেস্কো বলেছে, সাংবাদিক হত্যার বিচার না হওয়ার বিষয়টি অগ্রহণযোগ্যভাবে এখনো ৮৬ ভাগ বিদ্যমান রয়েছে। জাতিসংঘের সংস্কৃতি বিষয়ক এ সংস্থাটি সংবাদমাধ্যম নিয়েও কাজ করে।

সাংবাদিকদের বিরুদ্ধে সংঘঠিত অপরাধ যথাযথ তদন্ত এবং এর সঙ্গে জড়িত অপরাধীকে শনাক্ত ও বিচারের মুখোমুখি করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে ইউনেস্কো।

ইউনেস্কোর মহাপরিচালক আদ্রি আজুলে এক বিবৃতিতে বলেছেন, ‘বাক স্বাধীনতা সুরক্ষিত হবে না যখন এত বেশি মামলা অমীমাংসিত রয়ে গেছে। তিনি বলেছেন বিচার না হওয়ায় অনুসন্ধানীমূলক সাংবাদিকতায় এর প্রভাব পড়েছে।

তবে গত দশকের তুলনায় বিচার না হওয়ার বিষয়টি ৯ ভাগ কমেছে। এটিকে স্বাগত জানিয়েছে ইউনেস্কো। কিন্তু সংস্থাটি বলছে, এটি সহিংসতার কেন্দ্র বন্ধে পর্যাপ্ত না।

ইউনেস্কো ২০২০-২১ সালের মধ্যে ঘটা ঘটনাগুলো নিয়ে এ প্রতিবেদন তৈরি করেছে। এই সময়ের মধ্যে নিজ দায়িত্ব পালনের জন্য হত্যার শিকার হয়েছেন ১১৭ জন সাংবাদিক। ৯১ জন কাজের বাইরে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

ইউনেস্কো বলেছে তারা জাতীয় সংবাদমাধ্যম আইন এবং নীতি তৈরি ও কার্যকরে সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে কাজ করছে।

জামান / জামান

ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞার ঘোষণা যুক্তরাষ্ট্রের

২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

এইচ-১বি ভিসার ফি বাড়িয়ে ১ লাখ ডলার করার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

তেহরানে আসিম মুনির

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

আন্তর্জাতিক বাজারে ডিজেলের দামে রেকর্ড

হরমুজে নিয়ম ভাঙলেই ব্যবস্থা, ইরানের হুঁশিয়ারি

খরা ও মরুকরণ রোধে চীন-আরব দেশগুলোর উচ্চাভিলাষী পরিকল্পনা

জলবায়ু সংকটে সুন্দরবন, ব্রিটিশ অর্থছাঁটাইয়ে মাঝপথেই থামছে গুরুত্বপূর্ণ প্রকল্প

সৌদির ইয়ানবু বন্দরের কাছে জাহাজে হামলা

মার্কিন অবরোধের চাপ : জ্বালানির দাম বাড়ানোর প্রস্তুতি ইরানের

ঘূর্ণিঝড় নাররার আঘাতে চীন-ভিয়েতনামে বন্যা, বাস্তুচ্যুত লক্ষাধিক

সেপ্টেম্বরে আরও ৩ লাখ নতুন সেনা নিয়োগ করছেন পুতিন