রাজশাহীতে কোটি টাকার বিষ্ণুমূর্তি উদ্ধার
রাজশাহী সীমান্ত থেকে কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১ নভেম্বর) রাতে বিজিবির রাজশাহী-১ ব্যাটালিয়ন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে সোমবার (৩১ অক্টোবর) রাতে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নিমতলা সীমান্ত থেকে কষ্টিপাথরের এই মূর্তিটি উদ্ধার করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মূর্তিটি ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, ভারতীয় সীমান্তের শূন্য রেখা থেকে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের ভেতর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়েছে। বিজিবির ৯ সদস্যের একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে। মূর্তিটির ওজন ১০২ কেজি ৭২ গ্রাম। যার আনুমানিক মূল্য ১ কোটি ২ লাখ ৭২ হাজার টাকা। মূর্তিটি ব্যাটালিয়ন সদর দপ্তরে রাখা হয়েছে। পরে এই ব্যাপারে সিদ্ধান্ত হবে। এই ঘটনার সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানানো হয়েছে।
এমএসএম / এমএসএম
জিয়ানগরে আ’লীগ কর্মীর হাতে প্রধান শিক্ষককে উপর মারধরের অভিযোগ
অপরাধ দমনে বিশেষ অবদান, সম্মাননা পেলেন ধুনটের ওসি আতিকুল ইসলাম
ঘোড়াঘাটে ১৯৮পিচ ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার: দুই জেলের কারাদণ্ড, বিশাল জাল ধ্বংস
নেত্রকোণার দুর্গাপুরে চায়ের দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা
জুড়ীতে দুর্গাপূজা ঘিরে পুলিশের বিশেষ মহড়া ও চেকপোস্ট কার্যক্রম
কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ
চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্র, সন্ধান চায় পরিবার
কুমিল্লা সীমান্তে মাদক উদ্ধারে গিয়ে ভারতীয়দের হাতে আটক দুই পুলিশ সদস্য
পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ঘোষনা
দুর্গাপূজা ঘিরে স্বস্তি, সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন