ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

পরমাণু অস্ত্রধর দেশগুলোর মধ্যে সংঘাত এড়ানোর আহ্বান রাশিয়ার


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৩-১১-২০২২ দুপুর ১২:২

বিশ্ব সমাজের উচিত পরমাণু অস্ত্রধর দেশগুলোর মধ্যে সংঘাত এড়ানার চেষ্টা করা, তা না হলে বিশ্বে ‘ভয়াবহ পরিস্থিতি’ তৈরি হতে পারে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মস্কোয় প্রকাশিত এক বিবৃতিতে এই আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার জাতীয় নিরাপত্তা দুর্বল করার জন্য ব্যাপক প্রচেষ্টা চালিয়ে যখন একটি দুঃসহ ও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা হয়েছে তখন প্রত্যেকের উচিত পমাণু শক্তিধর দেশগুলোর মধ্যে সামরিক সংঘাত এড়ানোর চেষ্টা করা। একইসঙ্গে পরমাণু শক্তিধর দেশগুলোকে পরস্পরের অতি গুরুত্বপূর্ণ স্বার্থে আঘাত হানা থেকে বিরত থাকারও আহ্বান জানিয়েছে মস্কো।

ইউক্রেনের চলমান সংঘাত একটি পরমাণু যুদ্ধে রূপ নিতে পারে বলে যখন পশ্চিমা দেশগুলো দাবি করছেন তখন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিবৃতি প্রকাশ করলো।

বিবৃতিতে আরও বলা হয়েছে, রাশিয়া কঠোরভাবে এই নীতি মেনে চলে যে, পরমাণু যুদ্ধ হলে তাতে কোনো পক্ষই বিজয়ী হতে পারবে না, কাজেই সে ধরনের যুদ্ধ হওয়াই উচিত নয়।

রাশিয়ার পরমাণু নীতি ‘সম্পূর্ণ আত্মরক্ষামূলক’ বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, শুধুমাত্র পরমাণু হামলা হলে কিংবা সে ধরনের হামলার হুমকি তৈরি হলেই কেবল মস্কো এই অস্ত্র ব্যবহার করবে। কাজেই বিবৃতিতে সম্ভাব্য পরমাণু যুদ্ধ এড়াতে সহযোগিতা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও চীনের প্রতি আহ্বান জানানো হয়েছে।

জামান / জামান

হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি

২৩ বছর পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী

নেতানিয়াহু কেন আমিরাতে ‘গোপন’ সফর করলেন?

নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান

মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া

‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান

ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু

দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা

টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫

আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি

৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও