ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহু নেতৃত্বাধীন জোট জয়ী


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৪-১১-২০২২ দুপুর ১১:৩৩

ইসরায়েলে সরকার গঠন করতে যাচ্ছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ নভেম্বর) ঘোষিত ফলাফলে ডানপন্থী এই নেতার নেতৃত্বাধীন কোয়ালিশন দল ইসরায়েলের সাধারণ নির্বাচনে জয় পেয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, দেশটির ১২০ সদস্যের পার্লামেন্টে (নেসেট) ৬৪টি আসন পেয়েছে নেতানিয়াহুর নেতৃত্বাধীন কোয়ালিশন দল । তার প্রতিদ্বন্দ্বী ইয়ার লাপিদ ও তার সহযোগী দলগুলো পেয়েছে ৫১টি আসন।

নির্বাচনে জয়ী হওয়ায় নেতানিয়াহুকে অভিনন্দন জানিয়েছেন ইয়ার লাপিদ। ক্ষমতা হস্তান্তরের জন্য তিনি অধীনস্তদের একটি নির্দেশনাও দিয়েছেন বলে তার দফতর থেকে জানানো হয়েছে।

এর আগে, বুধবার ৮৫ শতাংশ ভোট গণনা শেষ হয়। তখন নেতানিয়াহু সমর্থকদের বলেছিলেন, তাঁরা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হতে যাচ্ছেন। এ সময় তিনি একটি টেকসই সরকার গঠনের প্রতিশ্রুতি দেন। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পর এখন প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগকে সরকার গঠনের প্রস্তাব দেবেন নেতানিয়াহু। 

জামান / জামান

হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি

২৩ বছর পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী

নেতানিয়াহু কেন আমিরাতে ‘গোপন’ সফর করলেন?

নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান

মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া

‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান

ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু

দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা

টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫

আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি

৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও