ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

স্থিতিশীল ইমরান খানের অবস্থা, ফের শুরু হচ্ছে লংমার্চ


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৪-১১-২০২২ দুপুর ১২:২১

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসক। তবে তার পায়ে এখনও বুলেটের কিছু অংশ রয়ে গেছে। ফলে তার অস্ত্রোপচার দরকার।

তার দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) এর পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার বেলা ১১টায় আবার ইসলামাবাদ অভিমুখে লংমার্চ শুরু হচ্ছে।

ইমরান খানের সাবেক সহকারী ডা. ফয়সাল সুলতান লাহোরের শওকত খানম হাসপতালের বাইরে সাংবাদিকদের জানিয়েছেন, ইমরানের অবস্থা স্থিতিশীল হলেও এক্স-রে ও স্ক্যানে দেখা গেছে যে তার পায়ে এখনও বুলেটের কিছু অংশ রয়ে গেছে। তার টিবিয়া শিন বোনে একটি চিপসও দেখা গেছে।

তিনি আরও বলেন, তাকে অপারেশন থিয়েটারে নিয়ে বুলেটের বাকি অংশ বের করা হবে।

এদিকে ইমরান খানের উদ্ধৃতি দিয়ে ইনসাফ স্টুডেন্টস ফেডারেশন জানিয়েছে, ইসলামাবাদ অভিমুখে পিটিআই’র লংমার্চ শুক্রবার বেলা ১১টায় ফের শুরু হবে। আগাম নির্বাচনের দাবিতে ইমরান খান এই লংমার্চের ডাক দেন। সূত্র: জিও নিউজ, ডন

প্রীতি / প্রীতি

ইরানের সঙ্গে সম্পর্ক : ৪ ভারতীয় কোম্পানিকে নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র

২০ বছরের সাজায় এখন পর্যন্ত ১৭ বার জেলে থেকে বের হলেন রাম রহিম

বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী

৭ বছর পর ভারত সফরে আসছেন শি জিনপিং

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত নিয়ে আলোচনায় পাকিস্তানের ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’

ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞার ঘোষণা যুক্তরাষ্ট্রের

২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

এইচ-১বি ভিসার ফি বাড়িয়ে ১ লাখ ডলার করার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

তেহরানে আসিম মুনির

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

আন্তর্জাতিক বাজারে ডিজেলের দামে রেকর্ড

হরমুজে নিয়ম ভাঙলেই ব্যবস্থা, ইরানের হুঁশিয়ারি

খরা ও মরুকরণ রোধে চীন-আরব দেশগুলোর উচ্চাভিলাষী পরিকল্পনা