ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৯৯


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-১১-২০২২ দুপুর ১২:৩৫

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৯৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল ৬টা থেকে শুক্রবার (৪ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে হেরোইন, ইয়াবা, ফেনসিডিল, গাঁজা, নেশার ইনজেকশন। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় গ্রেফতার আসামিদের কাছ থেকে ৪৪.১ গ্রাম ২৫০ পুরিয়া হেরোইন, ১৫৫ বোতল ফেনসিডিল, ১০৬ কেজি ৯১০ গ্রাম গাঁজা, ১২ হাজার ৮৪৪ ইয়াবা, ৭০ লিটার দেশি মদ, ৮৪ বোতল বিদেশি মদ ও ২২টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৭৫টি মামলা দায়ের করা হয়েছে।  

প্রীতি / প্রীতি

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

জুলাই হত্যাযজ্ঞ : সাবেক এমপি-মন্ত্রীসহ ১০ জন ট্রাইব্যুনালে

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা চলছে

এজলাসে কান্নায় ভেঙে পড়লেন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ান

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট