ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

ইমরান খান বেঁচে যাওয়ায় সাবেক স্ত্রীর স্বস্তি


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৪-১১-২০২২ দুপুর ৩:৪৫

আগাম নির্বাচনের দাবিতে আয়োজিত লংমার্চে বন্দুকধারীর হামলায় আহত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এই খবরে স্বস্তি প্রকাশ করেছেন তার প্রাক্তন স্ত্রী ও দুই সন্তানের জননী জেমিমা গোল্ডস্মিথ। বৃহস্পতিবার (৩ নভেম্বর) পাঞ্জাবের ওয়াজিরাবাদে ইসলামাবাদ অভিমুখী লংমার্চে ইমরানকে গুলি করা হয়।

এ প্রসঙ্গে এক টুইট বার্তায় জেমিমা লিখেছেন, যে খবর আমরা শুনতে ভয় পাই সেটিই ঘটেছে। আল্লাহর কাছে শুকরিয়া তিনি সুস্থ আছেন। হামলাকারীকে যিনি ধরেছেন, সেই সাহাসী ব্যক্তিকে তার (ইমরান) দুই ছেলের তরফ থেকে অনেক ধন্যবাদ।

বন্দুকধারীর হামলায় আহত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান হাসপাতালে সুস্থ হয়ে উঠছেন। বর্তমানে পাকিস্তানের শওকত খানুম হাসপাতালে চিকিৎসাধীন আছে ইমরান খান। তার চিকিৎসক ফয়সাল সুলতান এএফপিকে বলেন, ইমরান খান এখন অবস্থা ভালোর দিকে। 

তার অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।  আগাম নির্বাচনের দাবিতে গত সপ্তাহে লাহোর থেকে ইসলামাবাদ অভিমুখী লংমার্চ শুরু করেন ৭০ বছর বয়সী ইমরান খান। লংমার্চে হামলার সময় ডান পায়ে গুলিবিদ্ধ হন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী।  

ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের একাধিক নেতা এই হামলার জন্য সরকারকে দায়ী করছে। তবে পাকিস্তান সরকার এই অভিযোগ অস্বীকার করেছে।  

সূত্র: এএনআই

প্রীতি / প্রীতি

হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি

২৩ বছর পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী

নেতানিয়াহু কেন আমিরাতে ‘গোপন’ সফর করলেন?

নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান

মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া

‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান

ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু

দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা

টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫

আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি

৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও