ভারতে কট্টরপন্থী নেতা সুধীর সুরি গুলিতে নিহত
ভারতে কট্টরপন্থী ধর্মীয় নেতা সুধীর সুরি উত্তর-পশ্চিমাঞ্চলের অমৃতসরে আততায়ীর গুলিতে নিহত হয়েছেন। বিবিসি জানিয়েছে, ৫৮ বছর বয়সী শিবসেনা নেতা সুধীর সুরি স্থানীয় সময় শুক্রবার প্রাণ হারিয়েছেন।
পাঞ্জাবের অমৃতসরে এক বিক্ষোভ সমাবেশে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
পুলিশের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, একটি মন্দিরের সামনে প্রতিবাদ করছিলেন সুধীর। তার সাথে ছিল শিবসেনার নেতাকর্মীরা। সেসময় ভিড়ের ভেতর থেকে একজন গুলি করে সুধীরকে। এরপর সুধীরকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাঞ্জাব পুলিশের প্রধান গৌরব যাদব বলেছেন, সন্দেহভাজন একজন দোকানিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় ক্ষোভ জানিয়েছে বিজেপি। সুধীর নিহতের ঘটনায় পাঞ্জাবের আম আদমি পার্টির সরকারকে দায়ী করছে দলটি।
তিনি আরো বলেছেন, যারাই এ ঘটনার পেছনে রয়েছে এবং যারাই ষড়যন্ত্র করেছে, তাদের খুঁজে বের করা হবে। তাদের গ্রেপ্তার করা হবে বলেও জানিয়েছেন তিনি। শিখ সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতি নিয়ে অবমাননাকর মন্তব্যের দায়ে ব্যাপক সমালোচিত ছিলেন সুধীর সুরি।
চলতি বছর ধর্মীয় ইস্যুতে একাধিক হত্যাকাণ্ড হয়েছে অমৃতসরে। গত মাসেই স্বর্ণমন্দিরে দাঁড়িয়ে মাদক গ্রহণের অভিযোগে হত্যা করা হয় এক ব্যক্তিকে।
সূত্র: বিবিসি।
প্রীতি / প্রীতি
হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান
মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি
২৩ বছর পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী
নেতানিয়াহু কেন আমিরাতে ‘গোপন’ সফর করলেন?
নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা
ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান
মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া
‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান
ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু
দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা
টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫
আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি