ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

বিশ্বে করোনায় আরো ৫১৬ জনের মৃত্যু, শনাক্ত ২ লাখ ২৩ হাজার


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৬-১১-২০২২ দুপুর ১১:২১

করোনায় আক্রান্ত হয়ে গত এক দিনে আরো ৫১৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ২ লাখ ২৩ হাজার ৩৯৭ জন। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে জাপানে। এরপরই আছে রাশিয়া ও তাইওয়ান। অন্যদিকে এ সময়ে মৃত্যুতে শীর্ষ দেশের কাতারে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও ফ্রান্স।

বিশ্বে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬৬ লাখ ৫ হাজার ১৯৯ জন এবং শনাক্তের সংখ্যা ৬৩ কোটি ৭৫ লাখ ৪২ হাজার ৫৫ জন। করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে রোববার (৬ নভেম্বর) এ তথ্য জানা গেছে।

করোনায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ২৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৩৮৭ জন। এ নিয়ে দেশটিতে করোনায় মোট আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ৯ কোট ৯৬ লাখ ৩৯ হাজার ২০৭ এবং ১০ লাখ ৯৮ হাজার ২২১ জন।

ফ্রান্সে গত একদিনে কোনো মৃত্যু না হলেও নতুন করে শনাক্ত হয়েছে ২৬ হাজার ৮৪০ জন। অন্যদিকে দক্ষিণ কোরিয়ায় এ সময়ে মৃত্যু হয়েছে ৩৯ জনের এবং শনাক্ত হয়েছে ৪০ হাজার ৮৬৩ জন।

জাপানে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৭৪ হাজার ১৭০ জন। আর মৃত্যু হয়েছে ৭২ জন। এ নিয়ে দেশটিতে এ পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ হাজার ৯৮১ জন এবং শনাক্ত ২ কোটি ২৬ লাখ ৮ হাজার ৫৪৭ জন।

রাশিয়াতে এ সময়ে মৃত্যু হয়েছে ৬৭ জনের। আর আক্রান্ত হয়েছে ৫ হাজার ৬১৭ জন। অন্যদিকে তাইওয়ানে ৬৭ জনের মৃত্যুর পাশাপাশি শনাক্ত হয়েছে ২৫ হাজার ৫৬৭ জন।

জামান / জামান

হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি

২৩ বছর পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী

নেতানিয়াহু কেন আমিরাতে ‘গোপন’ সফর করলেন?

নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান

মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া

‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান

ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু

দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা

টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫

আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি

৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও