ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

মোগাদিসুতে আত্মঘাতী হামলায় নিহত ১৫


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৬-১১-২০২২ বিকাল ৫:৬

আফ্রিকার দেশ সোমালিয়ার রাজধানী মোগাদিসুর দক্ষিণাঞ্চলে সেনা প্রশিক্ষণ শিবিরে আত্মঘাতি বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। রোববার (৬ নভেম্বর) স্থানীয় সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে।

গারোওয়ে নিউজ পোর্টাল একজন সেনা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, শনিবার সন্ধ্যায় একজন আত্মঘাতী হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেয়। এতে বেশ কিছু লোক আহত হয়েছে। হতাহতদের মধ্যে বেসামরিক নাগরিক ও নতুন নিয়োগপ্রাপ্তরা রয়েছে।

স্থানীয় অন্যান্য সংবাদ মাধ্যম জানিয়েছে, ইসলামি জঙ্গি গ্রুপ আল শাবাব এ হামলার দায়িত্ব স্বীকার করেছে।
এদিকে এর আগে বৃহস্পতিবার সোমালিয়ার মধ্যাঞ্চলে হিরান এলাকার এক গ্রামে সরকারি মিলিশিয়া বাহিনী অভিযান চালিয়ে একশরও বেশি আল শাবাব জঙ্গিকে হত্যা করেছে।

মোগাদিসুতে এক সপ্তাহ আগে শিক্ষা মন্ত্রণালয়ের ভবন লক্ষ্য করে চালানো যমজ গাড়ি বোমা হামলায় অন্তত একশ জন নিহত ও তিনশরও বেশি লোক আহত হয়েছে।

উল্লেখ্য, আল শাবাব গ্রুপ এক দশকেরও বেশি সময় ধরে সোমালিয়ার কেন্দ্রীয় সরকারকে হটিয়ে কঠোর ইসলামি আইনভিত্তিক নিজস্ব শাসন কায়েম করতে চায়।

প্রীতি / প্রীতি

নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান

মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া

‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান

ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু

দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা

টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫

আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি

৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও

নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার

যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের

চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান

বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের