ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

১৫ নভেম্বরে বড় ঘোষণা দিবেন ট্রাম্প


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৮-১১-২০২২ দুপুর ১১:২৭

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের নির্বাচনে নিজের হার এখনো স্বীকার করেননি। এরই মধ্যে ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রজুড়ে অনুষ্ঠিত হচ্ছে মধ্যবর্তী নির্বাচন। তাই ট্রাম্প জানালেন- আগামী সপ্তাহে বড় ঘোষণা দেবেন তিনি।

মধ্যবর্তী নির্বাচন ডেমোক্রেট ও রিপাবলিকান দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। নির্বাচনকে কেন্দ্র করে জোর প্রচারণা চালিয়েছে ক্ষমতাসীন ডেমোক্রেট শিবির। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সমর্থনে মাঠে নেমেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাও। পিছিয়ে নেই রিপাবলিকান শিবির। কারণ এই নির্বাচনের ফলাফল পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের গতিপথ নির্ধারণে ভূমিকা রাখবে।

এদিকে, গত কয়েক মাস ধরেই রিপাবলিকান রাজনীতিবিদ ট্রাম্প আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন, তিনি পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনেও লড়তে চান। মধ্যবর্তী নির্বাচন নিয়ে তিনি বলেছেন, ‌‘এই নির্বাচন থেকে নজর সরানো যাবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ আগামী ১৫ নভেম্বর, মঙ্গলবার আমি বড় একটি ঘোষণা দিবো ফ্লোরিডার পাম বিচের মার-এ-লাগোতে’।

সাম্প্রতিক কালে অন্যসব পরাজিত প্রেসিডেন্ট রাজনীতি ছেড়ে দিয়েছেন। কিন্তু ট্রাম্প তেমনটা করেননি। তিনি এখনও ২০২৪ সালের নির্বাচনের মাধ্যমে হোয়াইট হাউসে ফিরে আসার ব্যাপারে আগ্রহী বলে দৃশ্যত মনে হচ্ছে। ফলে সংসদের এই মধ্যমেয়াদী নির্বাচন তার হাতকে হয় শক্তিশালী করবে বা তার সব আশা গুঁড়িয়ে দিতে পারে।

যদিও এই নির্বাচনে তার ওপর কোন ভোট হচ্ছে না, কিন্তু তার নির্বাচিত কয়েক ডজন প্রার্থী যুক্তরাষ্ট্র জুড়ে গুরুত্বপূর্ণ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রীতি / প্রীতি

নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান

মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া

‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান

ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু

দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা

টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫

আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি

৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও

নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার

যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের

চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান

বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের