ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

ছোট্ট ঝুপড়ি ঘরে বসবাসরত এক অসহায় বৃদ্ধার আহাজারি


মাইনুল হক, সুনামগঞ্জ photo মাইনুল হক, সুনামগঞ্জ
প্রকাশিত: ১২-৭-২০২১ দুপুর ১২:২২
ঝুপড়ি ঘরেই দিন পার করছেন অসহায় দম্পতি। তার মধ‍্যেই এক নিমিষে ঘরের প্রদীপ নিভে হলো অন্ধকার। আর্থিক অসচ্ছলতার কারণে চিকিৎসার অভাবে গৃহকৃর্তা মকবুল হোসেন মারা যান। তাদের একমাত্র কন্যা সন্তান‌ বিয়ের পর স্বামী নিয়ে বহু বছর ধরে অন্য গ্রামে কষ্টে জীবনযাপন করছে। বেশ কয়েক বছর আগে স্বামীর মৃত্যু ও তার কোনো  ছেলে সন্তান নাথাকায় অসহায় ও মানবেতর জীবনযাপন করছেন মনবাহার বেগম (৭৫)।
 
সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের মনতলা গ্রামে ছোট্ট ঝুপড়ি ঘরে বসবাস করছেন মনবাহার বেগম। অনেক বছর আগে স্বামীর মৃত্যুতে দিশাহারা বৃদ্ধা মনবাহার বেগম। পুত্র সন্তান থাকলেও বেঁচে থাকার তাগিদ থাকত বলে প্রতিবেশীরা আক্ষেপ করছেন। একটি মাত্র ঝুপড়ি ঘর ছাড়া কিছু নেই। নেই চাষের জমিও। মেরামতের অভাবে বর্ষায় নড়বড়ে হয়েছে টিনের বেড়াবিশিষ্ট টিনের ছাউনি দেয়া ঘরটি। কখন হুড়মুড়িয়ে ছাউনি পড়বে, সেই আশঙ্কা করছেন প্রতিবেশীরা। স্বামী মকবুল হোসেন দিনমজুরি করেই সংসার চালাতেন।
 
এর আগে ওই বৃদ্ধা মহিলা খুবই শোচনীয় অবস্থায় ছিলেন, যা সত্যিই অনেক দুঃখজনক। ‍এ পর্যন্ত বেশকয়েকটি পোস্ট ও লেখালেখি করা হয়েছে উনার শোচনীয় অবস্থায় নিয়ে। বেশিরভাগ পোস্টেই সুনামগঞ্জ জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণের কথা বলা হয়েছে। এই বৃদ্ধা জীবনের এই পর্যায়ে এসে ছোট্ট একটি খুপড়ি ঘরের ভেতর প্রচণ্ড শীতে কাঁপছেন তো কখনো প্রচণ্ড রোদে পুড়ছেন; আবার কখনো বৃষ্টিতে ভিজতে হচ্ছে। মানুষ দিলে কিছু খাচ্ছেন তো কখনো ক্ষুধার যন্ত্রণা নিয়ে ঘুমিয়ে পড়ছেন। উনার সাথে কথা বলে যতটুকু জানা গেল, উনার স্বামী-সন্তান কেউ নেই।
 
তবে অনেকেই  দুঃখ প্রকাশ করে জানান, ওই এলাকার মেম্বার, চেয়ারম্যান বা স্থানীয় প্রতিনিধি এবং রাজনৈতিক নেতারা এই বৃদ্ধার প্রতি কোনো সহযোগিতার হাত বাড়িয়ে দেননি। আর যদি দিতেন তাহলে উনি এই কলা গাছের চিপায় পশু-পাখির মতো জীবনযাপন করতেন না, যেটা মানব জাতিকে কলঙ্কিত করে তুলছে। এই আধুনিক সভ্য সমাজকে বিষয়টি প্রশ্নবিদ্ধ করে তুলেছে। তাই স্থানীয় প্রশাসনসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট একটি সরকারি ঘরের জন্য আকুল আবেদন জানান এই অসহায় বৃদ্ধা।
 
এ বিষয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবিরের সাথে  মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আমি দেখব।

এমএসএম / জামান

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তরুণ কান্তি বালাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেন?

উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ

জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ

পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার

রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত

বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার

চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা

নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন

টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা

রোগী আছে ডাক্তার নেই নিজেই ‘রোগাক্রান্ত’ বঞ্চিত সেবাপ্রার্থীরা