ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

অন্য দেশের সঙ্গে মাস্কের কর্মকাণ্ড লক্ষ্য করা দরকার : বাইডেন


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১০-১১-২০২২ দুপুর ১:২০

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, অন্যান্য দেশের সঙ্গে বিশ্বের শীর্ষ ধনী ও টুইটারের মালিক ইলন মাস্কের যে সম্পর্ক গড়ে উঠেছে তা খতিয়ে দেখার যোগ্য। যদিও ইলন কোনো ধরনের অনিয়ম বা ভুল কিছু করছেন কি না, তা সরাসরি বলেননি বাইডেন।

বুধবার (৯ নভেম্বর) হোয়াইট হাউজে সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি মনে করি, অন্যান্য দেশের সঙ্গে ইলনের সহযোগিতামূলক ও প্রযুক্তিগত যে সম্পর্ক রয়েছে, তা গুরুত্ব দিয়ে দেখার প্রয়োজন আছে। আমি বলছি না, তিনি ভুল কিছু করছেন, তবে তার কর্মকাণ্ড লক্ষ্য করা দরকার।

জানা যায়, গত মাসেই জাতীয় নিরাপত্তার স্বার্থে ইলন মাস্কের ব্যবসায়িক উদ্যোগগুলো নিয়ে তদন্ত নিয়ে আলোচনা করে বাইডেন প্রশাসন। বিশেষ করে স্পেসএক্সের স্টারলিংক স্যাটেলাইট নেটওয়ার্ক ও ব্যাপকভাবে আলোচিত টুইটার অধিগ্রহণ চুক্তিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

ইলন মাস্ক যে চার হাজার ৪০০ কোটি ডলার দিয়ে টুইটার কিনেছেন তার মধ্যে ৫২০ কোটি ডলারই জোগাড় করেছেন বিনিয়োগকারীদের কাছ থেকে। এসব বিনিয়োগকারীর মধ্যে রয়েছেন সৌদি আরবের যুবরাজ আলওয়ালিদ বিন তালাল।

টুইটারে বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- চীনা বাইন্যান্স হোল্ডিংস লিমিটেড, কাতারের সার্বভৌম সম্পদ তহবিলের (সভেরিন ওয়েলথ ফান্ড অব কাতার)। তাছাড়া ইলন মাস্কের গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান টেসলা তার মোট আয়ের ২৫ শতাংশই আসে চীন থেকে।

এ বছরের শুরুর দিকেই বাইডেনকে ভেজা মোজা দিয়ে বানানো পুতুল বলে আখ্যা দেন ইলন। বিষয়টি আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোর মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছিল। তাছাড়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে ইউক্রেনে স্টারলিংকের ইন্টারনেট সেবা সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার ঘোষাণাটিও পশ্চিমা বিশ্বকে গভীরভাবে ভাবিয়ে তোলে।

এদিকে সোমবার যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে সবাইকে রিপাবলিকান দলে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান ইলন। ভাগ করা ক্ষমতা উভয় পক্ষের বাড়াবাড়িতে রোধ করবে।

গত মাসের শেষের দিকে টুইটার কিনে নেওয়ার পর প্রতিষ্ঠানটিতে তড়িঘড়ি করেই ব্যাপক পরিবর্ত আনেন ইলন। শীর্ষ কর্মকর্তাদের চাকরিচ্যুত করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমটির প্রায় অর্ধেক কর্মী ছাঁটাই করেন তিনি। যদিও পরবর্তীকালে কিছু কর্মচারীকে ফিরে আসতে বলা হয়েছে।

জামান / জামান

বিহারে মুখ্যমন্ত্রীর বাসভবনের পথে শিক্ষার্থীদের মিছিল, ব্যারিকেড ভাঙতেই জলকামান

হাজার মাইল দূরের বিমান লক্ষ্য করতে হাইপারসনিক অস্ত্র তৈরি চীনের

ইরানের বিরুদ্ধে ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ ঘোষণা যুক্তরাষ্ট্রের

চার বছর পর গম রফতানি নিষেধাজ্ঞা প্রত্যাহার ভারতের, বাংলাদেশের লাভ কোথায়?

ইরানের সঙ্গে সম্পর্ক : ৪ ভারতীয় কোম্পানিকে নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র

২০ বছরের সাজায় এখন পর্যন্ত ১৭ বার জেলে থেকে বের হলেন রাম রহিম

বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী

৭ বছর পর ভারত সফরে আসছেন শি জিনপিং

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত নিয়ে আলোচনায় পাকিস্তানের ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’

ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞার ঘোষণা যুক্তরাষ্ট্রের

২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

এইচ-১বি ভিসার ফি বাড়িয়ে ১ লাখ ডলার করার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

তেহরানে আসিম মুনির