ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

বিশ্বে করোনায় আরও ৭৪৫ জনের মৃত্যু


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১১-১১-২০২২ দুপুর ১১:৫

বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৭৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ লাখ ১১ হাজার ৪৮০ জনে।

একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭৪ হাজার ৭৩ জন। এ সংখ্যা নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ কোটি ৯২ লাখ ৪৭০ জনে।

একইসাথে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ লাখ ৪৩ হাজার ১৮৬ জন। এ নিয়ে সুস্থ হওয়া মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৬১ কোটি ৮৮ লাখ ৪৭ হাজার ৯৮১ জনে। শুক্রবার (১১ নভেম্বর) সকালে আন্তর্জাতিক ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

এর আগে বৃহস্পতিবার (১০ নভেম্বর) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক হাজার ১৯ জনের মৃত্যুর খবর জানানো হয়। এদিন শনাক্ত হয়েছিলেন ৩ লাখ ৫০ হাজার ৪৬১ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি, ৭৮ হাজার ৫৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে জাপানে। এসময়ে দেশটিতে মারা গেছেন একশ জন।

অন্যদিকে এসময়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে। দেশটিতে ২৪ ঘণ্টায় ১৪৮ জনের মৃত্যু হয়েছে। এসময় আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৪৪৪ জন।

এছাড়া তাইওয়ানে একদিনে মারা গেছেন ৬৬ জন, রাশিয়ায় ৬১ জন, ফ্রান্সে ৫৩ জন, দক্ষিণ কোরিয়ায় ৫২ জন ও ব্রাজিলে ৪১ জন। এসময়ে বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু না হলেও নতুন রোগী শনাক্ত হয়েছে ৬৯ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এদিকে ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

জামান / জামান

নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান

মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া

‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান

ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু

দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা

টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫

আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি

৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও

নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার

যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের

চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান

বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের