ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

মেক্সিকোয় বন্দুক হামলায় নারীসহ নিহত ৯


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১১-১১-২০২২ দুপুর ১১:৫১

মেক্সিকোর গুয়ানাজানাতো শহরে মাদক চোরাকারবারীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে চার নারীসহ অন্তত ৯ জন প্রাণ হারিয়েছেন। এ সংঘাতে আরও দু’জনের অবস্থা গুরুতর। বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ স্থানীয় একটি বারে ঢুকে বন্দুকধারীরা এ ঘটনা ঘটায়। 

জানা গেছে, ঘটনার সময় বারে বসে থাকা মানুষজনের ওপর এলোপাতাড়ি গুলি চালায়। অপরপক্ষ থেকেও এসময় পাল্টা জবাবে গুলি চালানো হয়। তাতে, ঘটনাস্থলেই প্রাণ হারান পাঁচজন পুরুষ ও চার নারী। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন, তাদের অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।

এদিকে, এ হামলায় জড়িতদের পরিচয় বা তাদের সম্পর্কিত কোনো তথ্য এখনও পাওয়া যায়নি। উল্লেখ্য, মেক্সিকোর গুয়ানাজানাতো শহরে গত কয়েক বছর ধরেই সক্রিয় কুখ্যাত মাদক চোরাকারবারিরা। গেল মাসেও, দুটি হামলায় প্রাণ গেছে কমপক্ষে ২২ জন। সূত্র : রয়টার্স।

জামান / জামান

নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান

মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া

‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান

ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু

দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা

টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫

আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি

৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও

নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার

যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের

চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান

বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের