বালি সম্মেলনে শি’র সঙ্গে সাক্ষাৎ করবেন বাইডেন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইন্দোনেশিয়ার অবকাশ কেন্দ্র বালিতে ১৪ নভেম্বর অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন।
মার্কিন নেতা প্রেসিডেন্ট হওয়ার পর এটি হবে তাদের প্রথম সরাসরি সাক্ষাৎ। বৃহস্পতিবার হোয়াইট হাউস একথা জানিয়েছে। খবর এএফপি’র।
এক বিবৃতিতে হোয়াইট হাউসের নারী মুখপাত্র ক্যারিন জিয়ান-পিরি বলেন, “এই দুই নেতা যোগাযোগ বজায় রাখা এবং বাড়ানোর বিভিন্ন প্রচেষ্টা নিয়ে আলোচনা করবেন। এর পাশাপাশি তারা অভিন্ন স্বার্থ রয়েছে এমন ক্ষেত্রে কীভাবে দায়িত্বশীলতার সাথে একত্রে কাজ করা যায় সেটা নিয়েও আলোচনা করবেন।”
বাইডেন প্রেসিডেন্ট হওয়ার আগে দুই নেতার মধ্যে সাক্ষাত হয়েছিল এবং গত ২২ মাসে তারা অনেকবার টেলিফোনে কথা বলেছেন। তবে মহামারি করোনাভাইরাস এবং বিদেশ ভ্রমণে শি’র অনাগ্রহ দুই নেতার সরাসরি সাক্ষাৎ হওয়ার ক্ষেত্রে অনেকটা বাধা হয়ে দাঁড়ায়।
শি গত মাসে চীনের কমিউনিষ্ট পার্টির জেনারেল সেক্রেটারি হিসেবে তৃতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর দুই নেতা বালিতে সম্মেলন চলাকালে সাক্ষাত করতে যাচ্ছেন।
দুই দেশের বিশাল অংকের বিনিয়োগ ও বাণিজ্য সম্পর্ক থাকলেও একে অপরের সাথে সামরিক ও কূটনৈতিক প্রভাব খাটানোর ব্যাপারে চ্যালেঞ্জ রয়েছে। বিশেষকরে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে।
জামান / জামান
নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা
ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান
মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া
‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান
ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু
দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা
টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫
আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি
৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও
নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার
যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের
চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান