ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে বিএনপির গণসমাবেশ আজ


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১২-১১-২০২২ দুপুর ১০:৩৪

পরিবহন ধর্মঘটের মধ্যেই ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে আজ। এ সমাবেশের আগের দিন থেকে বাসসহ সব ধরনের ইঞ্জিনচালিত যানবাহন বন্ধে দুর্ভোগে পড়েছেন মানুষ। বিএনপির বিভাগীয় গণসমাবেশ প্রশাসনের প্রস্তাবিত স্থান শহর থেকে ৬ কিলোমিটার দূরে ঢাকা-খুলনা মহাসড়ক সংলগ্ন কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউট মাঠ। সমাবেশকে কেন্দ্র করে আগে থেকেই দূর-দূরান্তের নেতাকর্মীরা শুক্রবার সমাবেশস্থলে এসে অবস্থান নেন।

এদিকে গণসমাবেশের দুদিন আগে মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে ৩৮ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাস মালিক সমিতি। ফলে নেতাকর্মীরা ধর্মঘট উপেক্ষা করে সমাবেশের ২-৩ দিন আগে থেকেই আসতে শুরু করেন।

সরেজমিনে ফরিদপুর কোমরপুর আবদুল আজিজ ইনস্টিটিউশন মাঠে দেখা যায়, হাজার হাজার নেতাকর্মী পরিবহন ধর্মঘট উপেক্ষা করে সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন। কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে সমাবেশস্থল। মিছিলে-মিছিলে স্লোগানে-স্লোগানে মুখর সমাবেশের মাঠ। 

জানা গেছে, সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর। সমাবেশে সভাপতিত্ব করবেন ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গী।

এদিকে, মঞ্চ প্রস্তুতির কাজ শেষ হয়েছে।  বসানো হয়েছে চেয়ার। প্রথম সারির মাঝে দুটি বড় চেয়ার রাখা হয়েছে ফাঁকা। শনিবার (১২ নভেম্বর) সকাল ৮টায় চেয়ার বসানোর কাজ শুরু করেন ডেকোরেশনের কর্মীরা।

দেখা গেছে, রাতেই প্রস্তুত করা হয়েছে মঞ্চ। সকালে চেয়ার বসানো শুরু হয়। প্রথম সারিতে রাখা হয় ১৯টি চেয়ার। এর মধ্যে বড় দুটি চেয়ার ফাঁকা রাখা হয়।

ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসা বলেন, গণসমাবেশের কর্মসূচিকে কেন্দ্র করে বৃহত্তর ফরিদপুরের ৫টি জেলা থেকে হাজার হাজার নেতাকর্মী এসেছেন। সমাবেশ সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ।

ফরিদপুর বিভাগীয় গণসমাবেশের সমন্বয়কারী ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, বেসরকারি বাসের পাশাপাশি দুদিন বিআরটিসির বাস বন্ধ করার কারণ বিএনপির গণসমাবেশকে বাধা দেওয়া। কিন্তু এতে বিএনপির গণসমাবেশে কোনো প্রভাব পড়বে না। হাজার হাজার নেতাকর্মী সমাবেশস্থলে এসেছে। কোনো প্রতিবন্ধকতায় নেতাকর্মীদের আটকে রাখতে পারেনি।

 

জামান / জামান

আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী : আসিফ মাহমুদ

রাষ্ট্র-রাজনীতিতে ওলামাদের উপেক্ষার পরিণতি ভালো হয় না : চরমোনাই পীর

সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে : রিজভী

দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী

গঙ্গা চুক্তি শুধু নবায়ন নয়, নতুন করে করতে হবে : নাহিদ ইসলাম

গার্মেন্টসের চেয়েও বড় সম্ভাবনা কুটির শিল্পে, প্রয়োজন প্রশিক্ষণ ও প্রচার

দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বিরোধীদলীয় নেতা

সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না

সরকারের ভালো কাজে সহযোগিতা করবে জামায়াত : গোলাম পরওয়ার

নাগরিকের অধিকার বুঝে না বলেই জামায়াত জন্মের পর এই প্রথম বিরোধীদল হয়েছে

তৃতীয় দফায় ৩১ অক্টোবর বায়তুল মোকাররম থেকে কুষ্টিয়া যাবে ১১ দলের লংমার্চ

সুযোগ পেলে স্বচ্ছ প্রশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণে কাজ করতে প্রস্তুত: অ্যাডভোকেট সালাহ উদ্দিন কামরান