ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

চমকের অপেক্ষায় ট্রাম্প, আসছে ঘোষণা


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১২-১১-২০২২ দুপুর ১২:১৮

যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে আবারো প্রতিদ্বন্দ্বিতা করবেন ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহে তিনি এ সংক্রান্ত এক ঘোষণা দিতে যাচ্ছেন। তার দীর্ঘ দিনের উপদেষ্টা জেসন মিলার এ কথা বলেন। মঙ্গলবার এ বিষয়ে বড় ধরণের চমক ও ঘোষণা আসছে বলেও জানান তিনি।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের পক্ষে প্রচারনাকালে ট্রাম্প আবারো প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেয়ার আভাস দিয়েছিলেন।

ট্রাম্পের সাবেক সহকারী স্টিভ ব্যাননকে মিলার তার জনপ্রিয় পডকাস্ট ‘ওয়ার রুম’ এ বলেন, ট্রাম্প মঙ্গলবার ঘোষণা দিতে যাচ্ছেন যে তিনি নির্বাচনে প্রার্থী হবেন।

তিনি বলেন, “এটি পেশাদার ও বড় ধরণের ঘোষণা।” মিলার বলেন, ট্রাম্প তাকে বলেছেন ‘এ বিষয়ে প্রশ্ন করার প্রয়োজন নেই। নিশ্চিত আমি লড়ছি।”

যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্পের বয়স দাঁড়াবে ৭৮ বছর। পরবর্তী নির্বাচনে নামলে এটি হবে প্রেসিডেন্ট হওয়ার জন্যে তার তৃতীয় লড়াই। তিনি ২০২০ সালের নির্বাচনে জো বাইডেনের কাছে হেরে যান।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পক্ষে বেশ জোয়ার তৈরি হবে বলে সংবাদ মাধ্যমসহ বিভিন্ন মহল ধারনা করেছিল। কিন্তু বাস্তবে তা ঘটেনি।

প্রীতি / প্রীতি

নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান

মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া

‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান

ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু

দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা

টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫

আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি

৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও

নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার

যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের

চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান

বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের