ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

নিয়ন্ত্রণ হারিয়ে বাস গিয়ে পড়ল নীল নদে, নিহত ২১


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৩-১১-২০২২ দুপুর ১১:৪৩

মিশরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নীল নদে পড়ে গেলে তিন শিশু-সহ অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৬ জন। স্থানীয় সময় শনিবার বিকেলের এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সংবাদ সংস্থা এপি সূত্রে খবর, রাজধানী কায়রো থেকে ১০০ কিলোমিটার দূরে ডাকাহলিয়া প্রদেশে এই দুর্ঘটনাটি ঘটে। আহত যাত্রীদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। 

পুলিশ জানিয়েছে, সম্ভবত স্ট্রিয়ারিং হুইলের গোলমালের কারণে নিয়ন্ত্রণ হারায় বাসটি। তার পর সোজা গিয়ে পড়ে নীল নদের খাদে। এসময় বাসে ৩৫ জন যাত্রী ছিল।

মিশরের এই এলাকায় দুর্ঘটনার খবর বিরল নয়। গত জুলাইয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারে গিয়ে ধাক্কা মারে একটি বাস। তাতে ২৩ জনের মৃত্যু হয়, আহত হন ৩০ জন। অক্টোবরেও একটি মিনিবাসে ধাক্কা মারে একটি ট্রাক। তাতে অন্তত ১০ জনের মৃত্যু হয়।

প্রীতি / প্রীতি

নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান

মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া

‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান

ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু

দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা

টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫

আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি

৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও

নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার

যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের

চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান

বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের