ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

নেপালে আবারও ভূমিকম্প


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৩-১১-২০২২ দুপুর ১২:১

হিমালয় কন্যা নেপাল আবারও মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে। শনিবার ৫ দশমিক ৪ মাত্রার ওই ভূমিকম্প প্রতিবেশী দেশ ভারত থেকেও অনুভূত হয়েছে।

গত সপ্তাহেই ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে নেপালে বাড়িঘর বিধ্বস্ত হয়ে বেশ কয়েকজন মারা গিয়েছিলেন। শনিবারের ভূমিকম্পে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানায় বার্তা সংস্থা রয়টার্স। তবে কম্পন শুরু হয়ে আতঙ্কিত লোকজন বাড়িঘর ছেড়ে বাইরে বেরিয়ে যান। ভূমিকম্পে ভারতের উত্তরাঞ্চলও এদিন কেঁপে উঠেছিল।

ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টারের তথ্যানুযায়ী, শনিবারের ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাজধানী কাঠমাণ্ডু থেকে ৪৪০ কিলোমিটার পশ্চিমে বাজহং জেলার পাতাদেওয়ালে ভূমির ১০ কিলোমিটার গভীরে। বাজহং জেলার শীর্ষ কর্মকর্তা বাবুরাম আরিয়াল রয়টার্সকে বলেন, ‘‘প্রচণ্ড ঝাঁকুনি দিয়েছে এবং লোকজন দৌড়ে বাড়ি থেকে বের হয়েছে। তবে আমরা এখন পর্যন্ত হতাহত বা বাড়িঘর ধসে পড়ার খবর পাওয়া যায়নি।”

প্রীতি / প্রীতি

নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান

মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া

‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান

ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু

দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা

টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫

আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি

৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও

নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার

যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের

চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান

বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের