ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

কাকে বিয়ে করলেন ট্রাম্পের মেয়ে টিফানি?


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৪-১১-২০২২ দুপুর ১২:১

শনিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচের মার-এ-লাগো ক্লাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এই ক্লাবের মালিক টিফানির ডোনাল্ট ট্রাম্প। বিয়ের অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প, তার বড় মেয়ে ইভাঙ্কা ট্রাম্প, বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, মেঝো ছেলে এরিক ট্রাম্প ও ছোট ছেলে ব্যারন ট্রাম্প উপস্থিত ছিলেন।

জানা গেছে, টিফানির স্বামীর নাম মাইকেল বুলোস। তিনি একজন ব্যবসায়ী। তিনি লেবানিজ বংশোদ্ভূত আমেরিকান ব্যবসায়ী। বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী, মাইকেলের পরিবার বহু বিলিয়ন ডলারের কোম্পানির মালিক।

টিফানির বয়স ২৯, মাইকেলের ২৫। ট্রাম্প হোয়াইট হাউস ছাড়ার আগে ২০২১ সালের জানুয়ারিতে মাইকেলের সঙ্গে বাগদান সেরেছিলেন টিফানি।

টিফানির মা অভিনেত্রী মার্লা ম্যাপলস। তিনি ট্রাম্পের সাবেক স্ত্রী। ট্রাম্প-মার্লার বিয়ে হয় ১৯৯৩ সালে। বিচ্ছেদ ১৯৯৯ সালে। বিয়ের অনুষ্ঠানে মার্লা উপস্থিত ছিলেন।

টিফানির সঙ্গে মাইকেলের দেখা হয় ২০১৮ সালে। মাইকেল তখন লন্ডনের সিটি ইউনিভার্সিটিতে পড়তেন। আর টিফানি অবকাশ কাটাতে ইউরোপে গিয়েছিলেন।

টিফানি এমন সময় বিয়ে করলেন, যখন তার বাবা ট্রাম্পের মন ভালো নেই। যুক্তরাষ্ট্রের সদ্য সমাপ্ত মধ্যবর্তী নির্বাচনে তার পছন্দের প্রার্থীদের অনেকেই প্রত্যাশা অনুযায়ী ফল করতে পারেননি।

অবশ্য ট্রাম্প দিন কয়েকের মধ্যে ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নিজের প্রার্থিতার ঘোষণা দিতে পারেন বলে গণমাধ্যমের খবরে এসেছে। সূত্র: সিএনএন, ডেইলি মেইল, পেইজসিক্স

 

প্রীতি / প্রীতি

নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান

মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া

‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান

ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু

দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা

টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫

আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি

৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও

নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার

যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের

চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান

বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের