ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

ইস্তাম্বুলে বিস্ফোরণ : সন্দেহভাজন গ্রেফতার


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৪-১১-২০২২ দুপুর ১:৯

তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের ইস্তিকলাল অ্যাভিনিউয়ে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। ধারণা করা হচ্ছে তিনি একজন নারী। বর্তমানে তাকে জিজ্ঞাবাসাদ করা হচ্ছে।

তাৎক্ষণকিভাবে তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। এ তথ্য জানিয়েছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সয়লু। তুরস্ক এ ঘটনাকে জঙ্গি তৎপরতার অংশ মনে করছে। দেশটি এজন্য জঙ্গিগোষ্ঠী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) দায়ী করছে।

উল্লেখ্য, এই হামলায় এখন পর্যন্ত ছয়জনের মৃত্যু এবং অন্তত ৮১ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, বিস্ফোরণের কিছুক্ষণ আগেই এক নারীকে একটি পার্সেল রেখে দিয়ে সেখান থেকে পালাতে দেখা গেছে। 

দেশটির বিচারমন্ত্রী বেকির বোজদাগ তুর্কি গণমাধ্যমকে বলেন, “একজন নারী ৪০ মিনিটেরও বেশি সময় ধরে ঘটনাস্থলের একটি বেঞ্চে বসে ছিলেন। এরপর বিস্ফোরণ ঘটার কয়েক মিনিট আগে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন।”

এদিকে, হামলার পরই বিস্ফোরণ সংক্রান্ত যেকোনও ভিডিও সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয় তুরস্কে। সোশ্যাল মিডিয়াতেও এই নিয়ে আলোচনার ওপর নজরদারি চালানো হচ্ছিল প্রশাসনের পক্ষ থেকে। 

জানা গেছে, রবিবার স্থানীয় সময় বিকাল ৪টা ২০ মিনিট নাগাদ বিস্ফোরণটি ঘটে। ভিডিও ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণের সময় ইস্তানবুল শহরের কেন্দ্রস্থলে রাস্তাটি ভিড়ে ঠাসা ছিল। বিস্ফোরণের পরই ব্যস্ত এলাকাটি থেকে লোকজন পালাতে শুরু করে। অনেককেই মাটিতে পড়ে থাকতে দেখা যায়।

সূত্র: বিবিসি, আনাদোলু এজেন্সি, আল জাজিরা

প্রীতি / প্রীতি

নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান

মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া

‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান

ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু

দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা

টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫

আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি

৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও

নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার

যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের

চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান

বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের