পাঁচ বছরেরও বেশি সময় পর মুখোমুখি সাক্ষাৎ করলেন বাইডেন-শি জিনপিং
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সাক্ষাৎ করেছেন। সোমবার ইন্দোনেশিয়ার শহর বালিতে তারা সাক্ষাৎ করেন। বিবিসির খবরে বলা হয়েছে, দুই নেতা হোটেলে সারি সারি যুক্তরাষ্ট্র ও চীনের পতাকার সামনে সাক্ষাতে করমর্দন করেন।
সাক্ষাতের শুরুতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বাইডেনকে বলেন, আপনার সঙ্গে দেখা হয়ে ভালো লাগছে। সর্বশেষ পাঁচ বছরেরও বেশি আগে আমরা সুইজারল্যান্ডের দাভোসে সাক্ষাৎ করেছিলাম। আপনি প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর আমরা অনলাইনে ফোনকলে যোগাযোগ রক্ষা করেছি। তবে সরাসরি সাক্ষাতের পরিপূরক কিছুই হতে পারে না। আজ আমরা মুখোমুখি সাক্ষাৎ করছি।
শি জিনপিং বলেন, আমরা অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। একইসঙ্গে অনেক শিক্ষাও নিয়েছি। ইতিহাস হলো বড় পাঠ্যপুস্তক (টেক্সটবুক)। সুতরাং ইতিহাসকে আমাদের দর্পন হিসেবে নেওয়া উচিত। এখন যুক্তরাষ্ট্র-চায়না সম্পর্ক যে পর্যায়ে আছে , আমাদের অনেক তত্ত্বাবধান করা উচিত। দুটি বড় দেশের নেতা হিসেবে আমাদের যথোপযুক্ত নকশা করা প্রয়োজন। দ্বিপাক্ষিক সম্পর্কে আমাদের সঠিক পথ খুঁজে পাওয়া প্রয়োজন।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সংঘাত পরিহারের ওপর গুরুত্বারোপ করেন। শি জিনপিংয়ের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বাইডেন বলেন, সরাসরি আলোচনার পরিপূরক আসলে কিছু নেই।
প্রীতি / প্রীতি
নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা
ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান
মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া
‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান
ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু
দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা
টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫
আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি
৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও
নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার
যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের
চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান