ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

ইন্দোনেশিয়ায় জি-২০ শীর্ষ সম্মেলন শুরু


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৫-১১-২০২২ দুপুর ১২:২৭

ইন্দোনেশিয়ার বালিতে শুরু হয়েছে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর সমন্বয়ে গঠিত জোটের জি-২০ শীর্ষ সম্মেলন। এবারের সম্মেলনে বিশ্বের খাদ্যনিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। মঙ্গলবার বৈশ্বিক অর্থনীতি পুনরুদ্ধারে ইন্দোনেশিয়ার আহ্বান জানানো মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়।  

সম্মেলনের সূচনা বক্তব্যে আন্তর্জাতিক সম্প্রদায়কে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার বিদ্যমান ‘যুদ্ধের অবসান’ ঘটানোর আহ্বান জানান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। 

জি-টুয়েন্টি ব্লকে যুক্তরাষ্ট্র, চীন, ভারত এবং জার্মানির মতো দেশ আছে। বিশ্বের মোট জনসংখ্যার ৬০ শতাংশই এই দেশগুলোর এবং বিশ্ব অর্থনীতিতে এদের ৮০ শতাংশ অবদান রয়েছে।

রাশিয়া জানিয়েছে, ব্যস্ততার কারণে পুতিন এ সম্মেলনে যোগ দিতে পারবেন না এবং তার বদলে পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ উপস্থিত থাকবেন।

তবে, ভিডিও লিঙ্কের মাধ্যমে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সম্মেলনে ভাষণ দেওয়ার কথা রয়েছে।

এবারের সম্মেলনে ইউক্রেন যুদ্ধ, জ্বালানি সংকটের মতো বিষয়গুলো গুরুত্ব পাবে। সম্মেলনের পর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করবেন। 

এতে রুশ নেতার ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি হবে বলে মনে করা হচ্ছে।

সম্মেলন শুরু হওয়ার আগের দিন সোমবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তিন ঘণ্টাব্যাপী বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 

প্রীতি / প্রীতি

নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান

মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া

‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান

ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু

দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা

টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫

আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি

৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও

নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার

যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের

চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান

বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের