২৪ নভেম্বর থেকে আকাশে উড়বে ‘এয়ার অ্যাস্ট্রা’
চলতি মাসের ২৪ তারিখ থেকে বাণিজ্যিকভাবে দেশের অভ্যন্তরে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে নতুন বেসরকারি এয়ারলাইন্স ‘এয়ার অ্যাস্ট্রা’। মঙ্গলবার (১৫ নভেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে আয়োজিত এক অনুষ্ঠানে এয়ার অ্যাস্ট্রার উদ্বোধন কার্যক্রম (অফিসিয়াল ওয়েবসাইট) উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. মাহবুব আলী।
এসময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধন অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. মাহবুব আলী বলেন, করোনা পরবর্তী বর্তমানে ব্যবসায়িক ভালো পরিবেশ বিরাজ করায় বেসরকারি এয়ারলাইন্স এগিয়ে আসছে। যাত্রী সন্তুষ্টি, নিরাপত্তার মাধ্যমে এয়ার অ্যাস্ট্রা তাদের সুনাম এবং সার্ভিস নিশ্চিত করবেন। তাদের জন্য শুভকামনা রইল। সিভিল এভিয়েশনের তরফ থেকে তাদের সব ধরনের সুবিধা ও সহযোগিতা প্রদান করা হবে।
এয়ার অ্যাস্ট্রার প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ বলেন, প্রায় ৯ বছর পর বাংলাদেশে একটি নতুন বেসরকারি এয়ারলাইন্স আকাশে উড়বে। আমরা নিরাপদ যাত্রীসেবা এবং সময়ানুবর্তীতার মাধ্যমে নির্ভরযোগ্য এয়ারলাইন্স হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে দৃঢ় প্রতিজ্ঞ।
এয়ার অ্যাস্ট্রার প্রধান নির্বাহী জানান, আগামী ২৪ নভেম্বর সকালে ঢাকা-কক্সবাজার রুটের ফ্লাইট পরিচালনার মধ্যদিয়ে যাত্রা শুরু করবে এয়ার অ্যাস্ট্রা। শুরুতে ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে ৩টি ও ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে ২টি ফ্লাইট পরিচালনা করবে এয়ার অ্যাস্ট্রা। পর্যায়ক্রমে দেশের সব অভ্যন্তরীণ রুটেই ফ্লাইট পরিচালনা করবে বলেও জানান তিনি।
বাণিজ্যিক ফ্লাইট শুরুর জন্য এরই মধ্যে বেবিচকের এয়ার অপারেটর সার্টিফিকেট (এওসি) তথা চূড়ান্ত অনুমোদন পেয়েছে বিমান সংস্থাটি।
এয়ার অ্যাস্ট্রার প্রধান নির্বাহী বলেন, এরই মধ্যে ঢাকায় দুটি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট ডেলিভারি নিয়েছে এবং আরও দুটি এয়ারক্রাফট চলতি বছরের মধ্যেই ডেলিভারি নেবে। ২০২৩ সালের মধ্যে এয়ার অ্যাস্ট্রার এয়ারক্রাফটের বহর ১০টিতে উন্নীত হবে। ফ্রান্সে নির্মিত এটিআর ৭২-৬০০ বর্তমান বিশ্বের সবচেয়ে আধুনিক টার্বোপ্রপ প্রযুক্তির নির্ভরযোগ্য এয়ারক্রাফট। এয়ারক্রাফটির আরামদায়ক কেবিন ৭০ জন যাত্রী বহন করার জন্য প্রস্তুত করা হয়েছে।
প্রীতি / প্রীতি
ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ : অর্থমন্ত্রী
দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত
সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ডের অর্ধবার্ষিকের কুপন রেট ঘোষণা
৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
উৎপাদনে ফিরেছে আরএকে সিরামিকসের লাইন-৩
বাজারে সরবরাহ থাকলেও নাগালের বাইরে ইলিশ
পুঁজিবাজারে আতঙ্ক সৃষ্টি করে বিনিয়োগকারীদের শেয়ার হাতিয়ে নেওয়ার অভিযোগ
প্রয়াত উদ্যোক্তা বাবার পৌনে ৩১ লাখ শেয়ার পাচ্ছেন ছেলে-মেয়ে
নতুন আমদানি নীতি চালু করলো সরকার
রিমার্কের পণ্য কিনে লাখ টাকা জয় মুন্সিগঞ্জের রাজনের
১ সেপ্টেম্বর থেকে প্রয়োজন অনুযায়ী টাকা তুলতে পারবেন গ্রাহকরা
সিটি ব্যাংকের পরিচালক বাড়ানোর প্রস্তাব প্রত্যাহার