ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

তৃতীয়বার করোনায় আক্রান্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৫-১১-২০২২ বিকাল ৫:২৪

তৃতীয়বার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। মঙ্গলবার পাকিস্তানের তথ্যমন্ত্রী মরিয়ম আরঙ্গজেবের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এক টুইট বার্তায় মরিয়ম আরঙ্গজেব বলেন, প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত, তার সুস্থতার জন্য সবাই দোয়া করবেন।

গতকাল সোমবার লন্ডন থেকে দেশে ফিরেন শাহবাজ শরীফ। সেখানে তার বড় ভাই ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে সাক্ষাত করেন। অসুস্থতার কারণে তিনি দুইবার সফর বাড়িয়েছেন। বিমানবন্দর ছাড়ার ঠিক আগে প্রধানমন্ত্রী শরীফের হালকা জ্বর দেখা দিলে পরিবারের সদস্যরা তাকে ভ্রমণ না করার পরামর্শ দেয়।

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী মিশরে কপ-২৭ সম্মেলনে যোগ দেন। সেখান থেকে তিনি পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)’র কয়েকজন সিনিয়র নেতাসহ লন্ডন সফর করেন।

এর আগে ২০২০ সালের জুনে এবং চলতি বছরের জানুয়ারিতে দুই দফায় করোনায় আক্রান্ত হন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

প্রীতি / প্রীতি

নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান

মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া

‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান

ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু

দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা

টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫

আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি

৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও

নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার

যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের

চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান

বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের