রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় পোল্যান্ডে নিহত ২, জরুরি বৈঠকে ন্যাটো
ইউক্রেনের প্রতিবেশী দেশ পোল্যান্ডের ভূখণ্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্রের আঘাতে দুজন নিহত হয়েছেন। পোলিশ পররাষ্ট্র মন্ত্রণালয় এই দাবি করেছে। এই ঘটনার পরপরই জরুরি বৈঠক ডেকেছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে তারা।
জোটটির সদস্য পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানায় যুদ্ধ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) পোল্যান্ডের একটি গ্রামে আঘাত হানে রাশিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বাসিন্দা বলেন, নিহত দুই ব্যক্তি একটি শস্যকেন্দ্রের কাছে ছিলেন। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের মধ্যেই ন্যাটোভুক্ত দেশ পোল্যান্ডের এই ঘটনায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
যুক্তরাষ্ট্রসহ মিত্রদেশগুলো বলছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার পরই পোল্যান্ডের জাতীয় নিরাপত্তা ব্যুরো জরুরি অধিবেশনে বসেছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে পোল্যান্ডে আক্রমণ করেছে রাশিয়া। তবে হামলার বিষয়টি প্রত্যাখ্যান করে রাশিয়া জানিয়েছে, উত্তেজনা বৃদ্ধির লক্ষ্যে এমনটা বলা হচ্ছে।
জামান / জামান
নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা
ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান
মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া
‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান
ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু
দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা
টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫
আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি
৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও
নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার
যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের
চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান