ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

জলবায়ু সম্মেলন : এবারো ক্ষতিপূরণ প্রাপ্তিতে অনিশ্চয়তা


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৬-১১-২০২২ দুপুর ১১:১৩

জলবায়ু সম্মেলনে এবারও ক্ষতিপূরণের টাকা প্রাপ্তিতে দেখা দিয়েছে অনিশ্চয়তা। জলবায়ু সহিষ্ণু অর্থনীতির কথা বলা হলেও তা মানছে না সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ-যুক্তরাষ্ট্র, চীন, ভারত, ব্রাজিল ও রাশিয়াসহ অনেক দেশ। এ অবস্থায় বন্যা, খরা, ঘূর্ণিঝড়সহ নানা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হলেও ঘুরে দাঁড়াতে পারছে না বাংলাদেশসহ ৫০ দেশ।

প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধ এবং অর্থনৈতিক অস্থিরতায় বিপর্যস্ত বিশ্ব। এর মধ্যেই মিশরের শার্ম আল শেখ নগরীতে শুরু হয়েছে ২৭ তম জলবায়ু সম্মেলন। বাংলাদেশসহ প্রায় ২০০টি দেশ যোগ দিয়েছে এ সম্মেলনে।

গেল বছর গ্লাসগোতে কপ ২৬ সম্মেলনে, প্রতিশ্রুতি দেয়া হয়েছিল ২০৩০ সালের মধ্যে বন্ধ করা হবে বন উজাড়। উষ্ণতা বৃদ্ধির সীমা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখা হবে।

বাংলাদেশ সরকার এরই মধ্যে ১০টি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের পরিকল্পনা বাতিল করে সৌর শক্তির দিকে ঝুঁকছে। তবে এবার জলবায়ু সম্মেলনে বিশ্বে সবচেয়ে বেশি কার্বন ডাই অক্সাইড নিঃসরণকারী দেশ চীন ও যুক্তরাষ্ট্রে কাছ থেকে কার্বন নিয়ন্ত্রণে আসেনি কোনও সুস্পষ্ট বক্তব্য।

জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ২০২৫ সাল পর্যন্ত উন্নত দেশগুলো প্যারিস চুক্তির আওতায় প্রতি বছর ১০০ বিলিয়ন ডলার দেওয়ার কথা। এবারের সম্মেলনে তা নিশ্চিত করার দাবি জানানো হবে। ১৩ দিনের কপ-২৭ সম্মেলন শেষ হবে ১৮ নভেম্বর। তবে এবার যাচ্ছেন না বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

জামান / জামান

নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান

মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া

‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান

ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু

দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা

টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫

আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি

৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও

নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার

যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের

চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান

বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের