ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

আলিফ গ্রুপের ২ কোম্পানির মুনাফা বেড়েছে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-১১-২০২২ দুপুর ১১:৪৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত আলিফ গ্রুপের দুই কোম্পানির পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য সময়ে কোম্পানি দুইটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে।

বুধবার (১৬ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানি ২টি হলো-আলিফ ইন্ডাস্ট্রিজ ও আলিফ ম্যানুফ্যাকচারিং।

আলিফ ইন্ডাস্ট্রিজ: কোম্পানির চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৩৯ টাকা। যার পরিমাণ আগের হিসাব বছরের একই সময়ে হয়েছিল ০.৩৭ টাকা। সে হিসেবে কোম্পানির মুনাফা ০.০২ টাকা বা ৫ শতাংশ বেড়েছে। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১.৭৯ টাকায়।

আলিফ ম্যানুফ্যাকচারিং: কোম্পানির চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.১৬ টাকা। যার পরিমাণ আগের হিসাব বছরের একই সময়ে হয়েছিল ০.১৫ টাকা। এ হিসেবে কোম্পানির মুনাফা ০.০১ টাকা বা ৭ শতাংশ বেড়েছে। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪.৫৫ টাকায়। 

প্রীতি / প্রীতি

সোনার দাম আরও কমেছে

মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার

জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে

জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ

পুঁজিবাজারে আসছে র‍্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু

কমলো সোনা ও রুপার দাম

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!

সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে

সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি

ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা

কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার