ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

করোনা ভ্যাকসিন ও টেস্ট কিট সরবরাহ করবে এএফসি অ্যাগ্রো


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-১১-২০২২ দুপুর ১২:৫৮

পুঁজিবাজারে ওষুধ ও রাসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি এএফসি অ্যাগ্রো বায়োটেক করোনা ভ্যাকসিন ও কিট সরবরাহ করার অনুমতি পেয়েছে। কোম্পানিটি স্বাস্থ‌্য মন্ত্রাণলয়ে ২ কোটি ডোজের করোনা ভ্যাকসিন সরবরাহ করবে।

বুধবার (১৬ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য মতে, এএফসি অ্যাগ্রো, প্রবাসী বিজ্ঞানী এবং ঢাকা ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে করোনো ভ্যাকসিন তৈরি করছে। কোম্পানিটি প্রধানমন্ত্রীর কাছ থেকে করোনা ভ্যাকসিন ও টেস্ট কিট সরবরাহের অনুমতি পেয়েছে। কোম্পানিটি খুব দ্রুত করোনা ভ্যাকসিনের বাণিজ্যিক উৎপাদনে যাবে।

এএফসি অ্যাগ্রো বায়োটেক পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০১৪ সালে। কোম্পানিটির পরিশোধিত মূলধন ১১৫ কোটি ২১ লাখ ৬০ হাজার টাকা। সে হিসেবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১১ কোটি ৫২ লাখ ১৬ হাজার ২০০। এর মধ্যে কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকের হাতে ৩০.২৯ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৩৮.১১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের ৩১.৬০ শতাংশ শেয়ার রয়েছে। 

প্রীতি / প্রীতি

নয় মাসে ইসলামী ব্যাংকের ৩,২৮৬ কোটি টাকা লোকসান

গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হচ্ছে না, কিছুটা কমবে: পেট্রোবাংলা

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

১২ কেজি এলপিজির নতুন দর ২০৬০ টাকা, বাড়ল ২২৩ টাকা

‘আগামী গ্রীষ্মের মধ্যে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য’

গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ

অক্টোবরে এলো ৩৫ হাজার ৬০০ কোটি টাকার বেশি প্রবাসী আয়

'শ্রমিক অসন্তোষের পেছনে রাজনৈতিক ইন্ধন', কাজে ফেরার আহ্বান মন্ত্রীর

‘এলডিসি উত্তরণের সময় বাড়ানো ব্যতিক্রম সিদ্ধান্ত, পারফরম্যান্স দেখাতে হবে’

রক্ষণাবেক্ষণে এফএসআরইউ, গ্যাস সংকটের শঙ্কা!

বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যে শর্ত

ইউরোপে সস্তা পোশাক আমদানিতে নতুন শুল্ক, চাপে চীনা ই-কমার্স

প্র্যাবের সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম