ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

মার্কিন প্রতিনিধি পরিষদে জয় পেল রিপাবলিকানরা


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৭-১১-২০২২ দুপুর ১১:১৬

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ফিরে পেলো রিপাবলিকানরা। মধ্যবর্তী নির্বাচনে ২১৮টি আসনে দলটির প্রার্থীরা জয়ী হয়েছেন। প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেতে কংগ্রেসের ৪৩৫ আসনের মধ্যে ২১৮টি আসন প্রয়োজন হয়। খবর বিবিসির।

নিম্নকক্ষের ঘোষিত সর্বশেষ ফলাফল অনুযায়ী রিপাবলিকানরা ২১৮টি এবং ডেমোক্র্যাটরা ২০৯টি আসনে জয়ী হয়েছে। এছাড়া অন্য আসনগুলোর ফল ঘোষিত হয়নি।

তবে সিবিএস নিউজের বরাতে বিবিসি জানিয়েছে, রিপাবলিকানরা ২১৮–২২৩টি আসনে জয়ী হতে পারে। এরই মধ্যে রিপাবলিকানরা ২১৮টি আসন নিশ্চিত করে ফেলেছে। এর অর্থ হলো মেয়াদের বাকি সময়টাতে প্রেসিডেন্ট জো বাইডেনকে তার এজেন্ডা (সিদ্ধান্ত) বাস্তবায়নে বেশ বেগ পেতে হবে।

তবে সিনেটের ক্ষমতা রিপাবলিকানদের হাতেই রয়েছে। গত সপ্তাহে অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা কংগ্রেসের উভয়কক্ষের নিয়ন্ত্রণ নিবে বলে দাবি করেছিল। কিন্তু শেষ পর্যন্ত তারা সেই ঘোষণা বাস্তবায়ন করতে পারেনি। নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেলেও সিনেটের নিয়ন্ত্রণ ক্ষমতাসীনদের হাতেই থাকল।

এদিকে প্রেসিডেন্ট নির্বাচনে আবারো প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ২০২৪ সালে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হতে চেয়ে মঙ্গলবার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন তিনি। সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রকে আবার মহান ও গৌরবময় করার জন্য আমি আজ প্রেসিডেন্ট পদে আমার প্রার্থিতা ঘোষণা করছি।

জামান / জামান

নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান

মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া

‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান

ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু

দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা

টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫

আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি

৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও

নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার

যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের

চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান

বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের