ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৩ থেকে ১৭ নভেম্বর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে। বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে।
ডিএসইর সাপ্তাহিক পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন শেষে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দাম ছিল ২৫.৬০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর বেড়ে দাঁড়ায় ৪০.৯০ টাকায়। ফলে সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারের দাম ১৫.৩০ টাকা বা ৫৯.৭৭ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে।
ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মুন্নু এগ্রোর ৮.৯০ শতাংশ, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৭.৬৯ শতাংশ, আমরা নেটওয়ার্কের ৭.১৬ শতাংশ, ইজেনারেশনের ৭.১২ শতাংশ, সী পার্লের ৬.০২ শতাংশ, মুন্নু সিরামিকের ৫.৯৩ শতাংশ, বেঙ্গল উইন্ডসোরের ৪.৯৬ শতাংশ, বাটা সু’র ৪.২৪ শতাংশ এবং বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর ৩.৮৪ শতাংশ বেড়েছে।
প্রীতি / প্রীতি
সোনার দাম আরও কমেছে
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু
কমলো সোনা ও রুপার দাম
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে
সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি
ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ
পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা