ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

পরীক্ষাগারে তৈরি মাংসের অনুমোদন দিল যুক্তরাষ্ট্র


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৯-১১-২০২২ দুপুর ১২:৩০

যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) প্রথমবারের মতো পরীক্ষাগারে বানানো মাংসের অনুমোদন দিয়েছে । ১৬ নভেম্বর তারা প্রাণীর কোষ থেকে তৈরি এ মাংস মানুষের খাওয়ার উপযোগী বলে জানিয়েছে। তবে বাজারে প্রবেশের আগে আরও কিছু প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে এর সঙ্গে যুক্ত কোম্পানি আপসাইড ফুডসকে।

এফডিএর বিবৃতিতে বলা হয়েছে, আপসাইড ফুডস কোম্পানি জীবন্ত প্রাণী থেকে কোষ সংগ্রহ করে মুরগির মাংস তৈরি করেছে। জীবন্ত প্রাণীর কোষ ব্যবহার করে স্টেইনলেস-স্টিল ট্যাংকে এ মাংস খাওয়ার উপযোগী করে বানানো হয়েছে। এফডিএর অনুমোদনের পর এখন দেশটির কৃষি বিভাগের অনুমোদন পেলেই পরীক্ষাগারে তৈরি এ মাংস বাজারে আসবে। 

এফডিএ কমিশনার রবার্ট এম ক্যালিফ এবং এফডিএর সেন্টার ফর ফুড সেফটি অ্যান্ড অ্যাপ্লায়েড নিউট্রিশনের পরিচালক সুসান মেইন বলেছেন, বিশ্ব  খাদ্যবিপ্লবের সম্মুখীন হতে হচ্ছে এবং এফডিএ খাদ্য সরবরাহে এসব উদ্ভাবনকে সমর্থন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আপসাইড ফুডসের যোগাযোগ বিষয়ক পরিচালক ডেভিড কে বলেছেন, ‘এফডিএর ঘোষণায় আমরা আনন্দিত। এই ঐতিহাসিক ঘোষণা আমাদেরকে বাজারে প্রবেশের সুযোগ করে দিয়েছে’।

সূত্র : রয়টার্স

প্রীতি / প্রীতি

নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান

মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া

‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান

ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু

দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা

টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫

আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি

৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও

নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার

যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের

চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান

বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের