এক ঘণ্টা আগেই সিলেটে বিএনপির গণসমাবেশ শুরু
নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগেই সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরু হয়েছে। শনিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টায় সমাবেশ শুরুর কথা থাকলেও বেলা ১১টায় শুরু হয়। জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে গণসমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এরপর বিভিন্ন জেলা, মহানগর ও অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
এদিকে ভোর থেকে সিলেট সরকারি আলিয়া মাদরাসার মাঠে নেতাকর্মীদের অবস্থান করতে দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে লোক সমাগম। এক পর্যায়ে পরিপূর্ণ হয়ে যায় মাঠ।
বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ইতোমধ্যে সিলেটে অবস্থান করছেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন গয়েশ্বর চন্দ্র রায়। বিশেষ অতিথির বক্তব্য দেবেন ড. মঈন আলী, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।
প্রসঙ্গত, নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে নেতা-কর্মীদের মৃত্যুর প্রতিবাদ এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশের সব বিভাগে গণসমাবেশ করছে বিএনপি। চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুরের পর আজ সিলেটে গণসমাবেশ করছে তারা। এটি বিএনপির সপ্তম বিভাগীয় গণসমাবেশ।
জামান / জামান
আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী : আসিফ মাহমুদ
রাষ্ট্র-রাজনীতিতে ওলামাদের উপেক্ষার পরিণতি ভালো হয় না : চরমোনাই পীর
সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে : রিজভী
দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী
গঙ্গা চুক্তি শুধু নবায়ন নয়, নতুন করে করতে হবে : নাহিদ ইসলাম
গার্মেন্টসের চেয়েও বড় সম্ভাবনা কুটির শিল্পে, প্রয়োজন প্রশিক্ষণ ও প্রচার
দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী
তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বিরোধীদলীয় নেতা
সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না
সরকারের ভালো কাজে সহযোগিতা করবে জামায়াত : গোলাম পরওয়ার
নাগরিকের অধিকার বুঝে না বলেই জামায়াত জন্মের পর এই প্রথম বিরোধীদল হয়েছে
তৃতীয় দফায় ৩১ অক্টোবর বায়তুল মোকাররম থেকে কুষ্টিয়া যাবে ১১ দলের লংমার্চ