ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

কাকে বিয়ে করলেন বাইডেনের নাতনি?


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২০-১১-২০২২ দুপুর ১:৫৩

বিয়ের সাজে সেজে উঠেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনর সরকারি বাসভবন হোয়াইট হাউস। শনিবার বিয়ে হল আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেনের নাতনি নাওমির। বরের নাম পিটার নিয়াল। 

১৮১২ সাল থেকে এখন পর্যন্ত ১৮টি বিয়ের অনুষ্ঠান আয়োজিত হয়েছে আমেরিকান প্রেসিডেন্টের সরকারি বাসভবনে। নাওমি-পিটারের বিয়ে তালিকায় ১৯তম সংযোজন। তবে এই প্রথম কোনও প্রেসিডেন্টের নাতনির বিয়ের সাক্ষী থাকল হোয়াইট হাউস।

প্রেসিডেন্ট-পুত্র হান্টার বাইডেন এবং তার প্রথম স্ত্রী ক্যাথলিন বুলের কন্যা। বয়স ২৮ বছর। নাওমি একজন আইনজীবী। 
আর তার স্বামী পিটারও আইন পেশায় রয়েছেন। পেনসিলভ্যানিয়া বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষার্থী। পিটারের বয়স ২৫ বছর। পিটার বৃহস্পতিবার তার আর নাওমির একটি ছবি পোস্ট করে নেটিজেনদের বিপুল শুভেচ্ছা কুড়িয়ে নেন। 

গত চার বছর ধরে সম্পর্কে রয়েছেন নাওমি ও পিটার। জুলাই মাসে করা একটি টুইটে নাওমি প্রথম জানিয়েছিলেন যে হোয়াইট হাউস চত্বরেই বিয়ে করতে চলেছেন তারা। লিখেছিলেন, “কোথায় বিয়ে করতে চলেছি শেষ পর্যন্ত তা ঠিক করে ফেলেছি আমরা...সাউথ লন-ই সেই জায়গা! উৎসাহ ধরে রাখতে পারছি না আর।” সূত্র: হোয়াইট হাউস, সিএনএন, ওয়াশিংটন পোস্ট

প্রীতি / প্রীতি

নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান

মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া

‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান

ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু

দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা

টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫

আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি

৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও

নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার

যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের

চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান

বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের