তাইওয়ানকে দেওয়া চীনের উপহারের জায়ান্ট পান্ডা মারা গেছে
তাইপে চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, ২০০৮ সালে তাইওয়ানকে দেওয়া চীনের উপহারের জায়ান্ট পান্ডা অসুস্থ হয়ে মারা গেছে। চীনের সঙ্গে সম্পর্ক কিছুটা সৌহার্দ্যপূর্ণ থাকা অবস্থায় তুয়ান তুয়ান এবং তার সঙ্গী ইউয়ান ইউয়ানকে উপহার হিসেবে তাইওয়ানকে দেওয়া হয়েছিল।
তবে সেই সম্পর্ক দিন দিন আরো খারাপের দিকে যাচ্ছে। বেইজিং দীর্ঘদিন ধরে তাইওয়ানকে নিজেদের বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে বিবেচনা করে।
বিবিসি জানিয়েছে, তাইপে চিড়িয়াখানা কর্তৃপক্ষ গত আগস্টে প্রথম খেয়াল করে, তুয়ান তুয়ান জায়ান্ট পান্ডা অসুস্থ। তার শারীরিক পরীক্ষার জন্য চীন থেকে চিকিৎসক নিয়ে আসা হয়। পরীক্ষা-নিরীক্ষায় দেখা যায়, তার মস্তিষ্কে ক্ষত ছিল এবং তাকে সারিয়ে তোলার জন্য ওষুধও দেওয়া হয়েছিল।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলা হয়, ১৮ বছর বয়সী ভালুকটির অবস্থার উন্নতি আশা করা যাচ্ছে না। সে আর নতুন করে মানসম্পন্ন জীবনযাপন করার অবস্থায় নেই।
চীন ওই দুই ভালুক তাইওয়ানকে দিয়েছিল কূটনৈতিক সম্পর্ক সম্প্রসারণের জন্য। তাদের নামকরণও করা হয়েছে সেসব বিবেচনায়। চীনের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা মাও সেতুং অন্যান্য দেশের সাথে রাজনৈতিক আলোচনায় প্রবেশের উপায় হিসেবে পান্ডাদের ব্যবহার করেছিলেন।
ভালুক দুটি তাওয়ানকে দেওয়ার পর তারা ব্যাপকহারে নজর কেড়েছে। ইউয়ান ইউয়ান এরই মধ্যে দুবার বাচ্চা জন্ম দিয়েছে। প্রথমবার ২০১৩ সালে এবং দ্বিতীয়বার ২০২০ সালে।
সূত্র: বিবিসি
প্রীতি / প্রীতি
নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা
ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান
মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া
‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান
ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু
দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা
টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫
আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি
৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও
নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার
যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের
চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান