ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প : নিহত ২০, আহত ৩০০


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২১-১১-২০২২ দুপুর ৩:৩২

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় স্থানীয় সময় সোমবার (২১ নভেম্বর) বেশ কয়েক সেকেন্ড ধরে ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পে প্রায় ২০ জনের প্রাণহানি ঘটেছে। এতে আরও অন্তত ৩০০ জন আহত হয়েছে। রয়টার্স জানিয়েছে, পাঁচ দশমিক ছয় মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ওয়েস্ট জাভার সিয়ানজুর এলাকায়।

জাকার্তা থেকে ৭৫ কিলোমিটার দূরের ওই স্থানে মাটির ১০ কিলোমিটার গভীরে এর উৎপত্তি বলে জানিয়েছে আবহাওয়া এবং ভূতাত্ত্বিক সংস্থা বিএমকেজি। ভূমিকম্পের পর সুনামির সতর্কতা দেওয়া হয়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, জাকার্তার বাণিজ্যিক এলাকার অফিস থেকে লোকজন বাইরে বেরিয়ে এসেছে। ভবনগুলো কাঁপতে দেখা গেছে এবং আসবাবপত্র বেশ জোরে নড়তে দেখা গেছে।

সিয়ানজুর প্রশাসনের প্রধান কর্মকর্তা হেরমান সুহেরমান বলেন, ‍‍আমার কাছে যে তথ্য আছে, সে অনুযায়ী শুধু একটি হাসপাতালেই প্রায় ২০ জন মারা গেছেন এবং অন্তত ৩০০ আহত ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন। তাদের বেশিরভাগেরই দালানের ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে হাড়ে চিড় ধরেছে‍। 

প্রীতি / প্রীতি

নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান

মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া

‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান

ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু

দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা

টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫

আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি

৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও

নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার

যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের

চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান

বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের