ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

গরু চুরির মামলায় জামিন পেলেন ছাত্রলীগ নেত্রী বাবলী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১-১১-২০২২ দুপুর ৩:৫৮

ধামরাইয়ে গরু চুরির মামলায় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের বহিষ্কৃত নেত্রী বাবলী আক্তারের জামিন মঞ্জুর করেছেন আদালত। ঢাকার জেলা ও দায়রা জজ এ এইচ এম হাবিবুর রহমানের আদালত তার জামিন মঞ্জুর করেন। সোমবার (২১ নভেম্বর) ধামরাই থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের এসআই ইলা মনি বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, সম্প্রতি ধামরাইয়ে কয়েকটি গরু চুরির ঘটনা ঘটে। যে ঘটনাগুলোতে ভুক্তভোগীরা মামলাও করেন। এই গুরু চুরির মামলাগুলোর তদন্তে নামে পুলিশ। সেই তদন্তে এই ছাত্রলীগ নেত্রীর সম্পৃক্ততা পাওয়া যায়।

২ নভেম্বর ভোরে সাভার পৌরসভা এলাকার নয়াবাড়ি থেকে বাবলী আক্তারকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে কারাগারে পাঠানো হয়। ৬ নভেম্বর ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে তার জামিন নামঞ্জুর হয়। এরপর ঢাকার জেলা ও দায়রা জজ আদালতে জামিন চেয়ে আবেদন করেন বুবলীর আইনজীবী।

বাবলী আক্তার সাভারের পৌর এলাকার নয়াবাড়ির বাদশা মিয়ার মেয়ে। তিনি ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক ও মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা জেলা উত্তরের সহ-সভাপতি। তিনি সাভার সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে। 

প্রীতি / প্রীতি

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

জুলাই হত্যাযজ্ঞ : সাবেক এমপি-মন্ত্রীসহ ১০ জন ট্রাইব্যুনালে

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা চলছে

এজলাসে কান্নায় ভেঙে পড়লেন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ান

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট