ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

সিরিয়া থেকে ছোড়া রকেটে তুরস্কে নিহত ৩


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২১-১১-২০২২ দুপুর ৪:১৭

তুরস্কে রকেট হামলায় তিন ব্যক্তি নিহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সিরিয়া থেকে এই রকেট ছোড়া হয়েছে। রকেট সীমান্তে অবস্থিত তুরস্কের কারকামিস জেলায় পড়ে। আল জাজিরার খবরে বলা হয়েছে, সম্প্রতি তুরস্ক সিরিয়ায় কুর্দি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে হামলা শুরু করে। এরপর তুরস্কে রকেট হামলার এই ঘটনা ঘটল।

তুরস্কের আঞ্চলিক গভর্নর জানান, সোমবার পাঁচটি রকেট ছোড়া হয়। এই রকেটের মধ্যে একটি রকেট স্কুলে আঘাত হানে যাতে ৬ জন আহত হয়। এরমধ্যে দুইজন গুরুতর আহত হয়। এর আগে রবিবার সিরিয়া থেকে ছোড়া রকেটে তুরস্কের পুলিশের ৬ সদস্য এবং ২ সেনা আহত হন।

সিরিয়ার উত্তর অঞ্চল থেকে কুর্দি যোদ্ধারা রকেট ছুড়ছে বলে অভিযোগ আঙ্কারার। সম্প্রতি তুর্কি বিমানবাহিনী কুর্দিস পিপলস প্রটেকশন ইউনিটগুলো লক্ষ্য করে হামলা শুরু করার পর তাদের পক্ষ থেকে পাল্টা রকেট হামলা হচ্ছে।

সম্প্রতি তুরস্কে একটি বোমা হামলায় ৬ জন নিহত হন। এই হামলার জেরে কুর্দিস্তান ওয়ার্কাস পার্টির অবস্থান লক্ষ্য করে হামলা শুরু করে তুরস্ক। যদিও পিকেকে তুরস্কে বোমা হামলার দায় প্রত্যাখান করেছে। সূত্র: আল জাজিরা

প্রীতি / প্রীতি

নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান

মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া

‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান

ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু

দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা

টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫

আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি

৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও

নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার

যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের

চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান

বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের