আইএমএফের ঋণ পেতে অনিশ্চয়তায় শ্রীলঙ্কা
চীনের কাছ থেকে বড় অঙ্কের ঋণ নিয়েছে শ্রীলঙ্কা। কিন্তু চীন ঋণ পুনর্গঠনে খুব একটা আগ্রহ না দেখানোয় কিংবা কোনো আগ্রহ প্রকাশ না করায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ঋণ পেতে দেরি হতে পারে শ্রীলঙ্কার।
আগামী ডিসেম্বরে আইএমএফ থেকে ঋণ পাওয়ার কথা ছিল শ্রীলঙ্কার। কিন্তু আগামী মাসে এ ঋণ না-ও পেতে পারে দেশটি। ওয়াশিংটন ডিসি ভিত্তিক অর্থনৈতিক বিশ্লেষকের বরাত দিয়ে ডেইলি মিররের একটি প্রতিবেদনে এমনটা দাবি করা হয়েছে। কারণ হিসেবে তারা এ কথাই বলেছে।
শ্রীলঙ্কান পত্রিকাটিতে বলা হয়েছে, ডিসেম্বরে এ ঋণ না পেলে ২০২৩ সালের মার্চের আগে শ্রীলঙ্কার ঋণ পাওয়ার সম্ভাবনা নেই। আইএমএফ থেকে আটটি সমান কিস্তিতে শ্রীলঙ্কার মোট ২৯০ কোটি ডলার ঋণ পাওয়ার কথা। তবে আশা ছাড়ছেন না শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রণিল বিক্রমাসিংহে। তার প্রত্যাশা, ডিসেম্বরে ঋণ না পেলেও জানুয়ারি নাগাদ আইএমএফ-এর ঋণ পাওয়া যেতে পারে।
গত এপ্রিলে শ্রীলঙ্কা আনুষ্ঠানিকভাবে নিজেদের দেউলিয়া ঘোষণা করে জানায়, তারা আপাতত বিদেশি ঋণ পরিশোধ করতে পারবে না। এরপর নতুন ঋণ পেতে তৎপরতা শুরু করে দেশটির সরকার। তার অংশ হিসেবে আইএমএফের সঙ্গে ঋণ আলোচনা শুরু করে তারা। ১ সেপ্টেম্বরে আইএমএফ ও শ্রীলঙ্কান কর্তৃপক্ষের মধ্যে ৪৮ মাসে বর্ধিত তহবিল সুবিধার মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে স্টাফ লেভেলে ঐকমত্য হয়।
প্রীতি / প্রীতি
নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা
ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান
মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া
‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান
ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু
দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা
টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫
আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি
৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও
নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার
যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের
চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান