চীনের কারখানায় আগুন, ৩৬ জনের মৃত্যু
চীনের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩৬ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও দুইজন। মঙ্গলবার (২২ নভেম্বর) চীনা সেন্ট্রাল টেলিভিশনের (সিসিটিভি) বরাত দিয়ে দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে। চীনের সংবাদমাধ্যমটি জানায়, সোমবার (২১ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় হেনান প্রদেশের আনিয়াং শহরের একটি কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সোমবার বিকেল ৪টা ২২ মিনিটে উদ্ধারকারী পরিষেবাগুলি আনিয়াং শহরের কাইক্সিন্ডা ট্রেডিং কোম্পানি লিমিটেডের প্রতিষ্ঠানটিতে অগ্নিকাণ্ডের খবর পেয়েছিল। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে ফোর্স পাঠানো হয়। পরে রাত ১১টার দিকে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হয়।
সিসিটিভি জানায়, মৃত ও নিখোঁজ ছাড়াও, দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক। কারখানা কর্তৃপক্ষ বলেছে, অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহভাজন কয়েকজনকে আটক করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেনি তারা।
এর আগে ২০১৯ সালের মার্চে চীনের ইয়ানচেঙের একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে ৭৮ জনের মৃত্যু হয়। এ সময় আশপাশের কয়েক কিলোমিটার এলাকার ঘরবাড়ি ধ্বংস হয়।
প্রীতি / প্রীতি
নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা
ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান
মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া
‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান
ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু
দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা
টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫
আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি
৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও
নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার
যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের
চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান