কলম্বিয়ায় প্লেন বিধ্বস্ত, নিহত ৮
যান্ত্রিক ত্রুটির কারণে কলম্বিয়ায় ছোট আকারের একটি প্লেন দুর্ঘটনায় আট আরোহীর সবাই নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয়জন যাত্রী এবং দুজন ক্রু। এনডিটিভি জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে প্লেনটি একটি বাড়ির ওপর বিধ্বস্ত হয়েছে।
কলম্বিয়ার স্থানীয় সময় সোমবার সকালে ওলায়া হেরারা বিমানবন্দর থেকে প্লেনটি উড্ডয়ন করে।
এরপর প্লেনের ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। প্লেনটিকে বিমানবন্দরে ফেরত আসতে বলা হলেও তা সম্ভব হয়নি। কলম্বিয়ার মেডিলিন শহরের একটি বাড়ির ওপর বিধ্বস্ত হয় এটি। ওই সময় আকাশে কালো ধোঁয়া দেখা যায়।
এ বিষয়ে মেডিলিন শহরের মেয়র ড্যানিয়েল কুয়েনতিরো এক টুইট বার্তায় জানান, প্লেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকার সব ধরনের সহযোগিতা করবে।
প্লেনটি যে ভবনে বিধ্বস্ত হয়েছে, সেখানকার কোনো বাসিন্দার ক্ষয়ক্ষতি হয়নি।
সূত্র: এনডিটিভি
প্রীতি / প্রীতি
নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা
ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান
মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া
‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান
ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু
দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা
টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫
আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি
৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও
নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার
যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের
চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান