ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

শ্রদ্ধাকে কেন নৃশংসভাবে খুন, আদালতে মুখ খুললেন সেই আফতাব


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২২-১১-২০২২ দুপুর ১:১২

সম্প্রতি ভারতে বহুল আলোচিত শ্রদ্ধা হত্যাকাণ্ড মুখ খুললেন অভিযুক্ত প্রেমিক আফতাব আমিন পুনাওয়ালা। বর্তমানে মামলাটি বিচারাধীন। মঙ্গলবার স্থানীয় আদালতে হাজির করা হয়েছিল তাকে। শুনানি শেষে আফতাবের পুলিশি হেফাজতের মেয়াদ বাড়িয়ে দেন বিচারক।

এদিকে শুনানি চলাকালীন ওই হত্যাকাণ্ড নিয়ে মুখ খুলেছেন আফতাব। তিনি জানান, তার মাথা গরম হয়ে যাওয়ায় খুন করেছিলেন শ্রদ্ধাকে।
এদিন পুলিশ আদালতকে জানায়, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আফতাবকে। 

বিচারককে সরকার পক্ষের আইনজীবী জানান, সম্প্রতি তল্লাশি চালিয়ে স্থানীয় মেহরউলির জঙ্গল থেকে মাথার খুলির একাংশ, বিচ্ছিন্ন কবজি ও হাঁটুর অংশ উদ্ধার করা হয়েছে। তবে সেই দেহাংশ শ্রদ্ধার কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানায়, আফতাবরা যে ফ্ল্যাটে ভাড়া থাকতেন, তার খুব কাছের একটি দোকান থেকে সরঞ্জাম কিনে এনে শ্রদ্ধার দেহ কেটেছিলেন আফতাব। দোকানের মালিক নাকি পুলিশকে জানিয়েছেন, আফতাব হাতুড়ি, করাত, পেরেক কিনে নিয়ে গিয়েছিল তার থেকে। 

আদালতে দিল্লি পুলিশ জানায়, আফতাবের স্বীকারোক্তির ওপর ভিত্তি করেই তদন্ত এগিয়ে চলেছে এই মামলায়। এরই পরিপ্রেক্ষেতে আফতাবের পুলিশি হেফাজতের মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়।

প্রসঙ্গত, অনলাইন ডেটিং অ্যাপের মাধ্যমে শ্রদ্ধা এবং আফতাবের পরিচয় হয়েছিল। পরবর্তীতে মুম্বাইয়ে আফতাবের সঙ্গে একই কলসেন্টারে কাজ শুরু করেছিলেন শ্রদ্ধা। কিন্তু ভিন্নধর্মের হওয়ায় শ্রদ্ধাদের সম্পর্ক নিয়ে আপত্তি ছিল পরিবারের। সেই পরিস্থিতিতে আফতাবের সঙ্গে মুম্বাই ছেড়ে চলে গিয়েছিলেন শ্রদ্ধা। 

পুলিশ জানিয়েছে, ১৮ মে শ্রদ্ধা ও আফতাবের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার সময় শ্রদ্ধার মুখ চেপে ধরেছিলেন আফতাব। তারপর তাকে খুন করেছিল বলে অভিযোগ। 

পুলিশ আরও জানায়, হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেন আফতাব। কয়েক বছর আগে শেফ হিসেবেও কাজ করত। কীভাবে মাংস কাটতে হবে, তা নিয়ে দু’ সপ্তাহের প্রশিক্ষণ নিয়েছিল। যে প্রশিক্ষণের অভিজ্ঞতা দিয়ে শ্রদ্ধার দেহ টুকরো-টুকরো করেছিল আফতাব। সূত্র: হিন্দুস্তান টাইমস

প্রীতি / প্রীতি

নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান

মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া

‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান

ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু

দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা

টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫

আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি

৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও

নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার

যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের

চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান

বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের