দাম বাড়ল ২৪ ওষুধের
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি লিবরা ইনফিউশন লিমিটেডের ২৪ ধরনের ওষুধের মূল্য বাড়ানো হয়েছে। মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে ওষুধ প্রশাসন অধিদপ্তরের মুখপাত্র ও পরিচালক আইয়ুব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ২৪টি ওষুধের মূল্য প্রায় ৫ থেকে ১০ শতাংশ বৃদ্ধি করে পুনঃনির্ধারণ করা হয়েছে। টেকনিক্যাল সাব কমিটির সুপারিশের ভিত্তিতে মূল কমিটি এটা পুনঃনির্ধারণ করে দিয়েছে। তারা বলেছিল, বর্তমানে কাঁচামালের মূল্যসহ অন্যান্য খরচ বিবেচনা করে আমাদের সার্বিক নীতিমালা অনুসরণ করেই সর্বনিম্ন মূল্য পুনঃনির্ধারণ করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ২৪ ধরনের ওষুধ প্রস্তুত করে লিবরা ইনফিশন লিমিটেড। বাংলাদেশে এ ওষুধ আর কোনো কোম্পানি উৎপাদন করে না। ফলে বাধ্য হয়ে বেশি দামে এসব ওষুধ কিনতে হবে।
লিবরা কোম্পানির ৫০০ মিলির কলেরা স্যালাইনের দাম আগে ছিল ৬১ টাকা। বর্তমানে দাম বাড়িয়ে ৭২ টাকা করা হয়েছে। একই কোম্পানির ১০০০ মিলির কলেরা ৮৮ টাকার স্যালাইন ৯৮ টাকা করা হয়েছে। ২০০০ মিলির ১১৩ টাকার কলেরা স্যালাইন ১২২ টাকা, ৫০০ মিলির হাপটসম্যান সলিউশন ৭৭ টাকা থেকে বাড়িয়ে ৮২ টাকা, ৯৫ টাকার ১০০০ মিলির হাটসম্যান ১০৫ টাকা, ৫৫ টাকার ৫০০ মিলির হাটসম্যান প্লাস ৬৬ টাকা, ৭১ টাকার ১০০০ মিলির হাটসম্যান ৮০ টাকা, .০৯% সোডিয়াম ক্লোরাইডের দাম ছিল ৬৪ টাকা, তা ৬৬ টাকা, ৭৪ টাকারটি ৮০ টাকা, ৮৯ টাকারটি ১০০ টাকা, ১০২টাকারটি ১১৫ টাকা, ১০% ৮০ টাকার ডেক্সট্রোজ ৯০ টাকা, ৯৮ টাকারটি ১০৫ টাকা, ৭০ টাকার ডেক্সট্রোজ প্লাস সোডিয়াম ক্লোরাইড ৮০ টাকা, ৯৩ টাকারটি ১০৭ টাকা, ৬৬ টাকার ২৫ ডেক্সট্রোজ ৭৫ টাকা, ৭৮ টাকারটি ৮২ টাকা, ৯৩ টাকার ৫ % ডেক্সট্রোজ ১০৫ টাকা, ৬৬ টাকার ডেক্সট্রোজ প্লাস সোডিয়াম ৭২ টাকা, ৭৮ টাকারটি ৮৫ টাকা, ৮৬ টাকারটি ৯০ টাকা, ৭৮ টাকারটি ৮২ টাকা, ৯৩ টাকারটি ১০০ টাকা করা হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, দফায় দফায় ওষুধের মূল্যবৃদ্ধি চিকিৎসাসেবার ওপর ব্যাপক প্রভাব পড়বে। দেশে ক্রমবর্ধমান মূল্যস্ফীতির মধ্যে ওষুধের মূল্য বৃদ্ধি ক্রেতাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে।
প্রীতি / প্রীতি
নয় মাসে ইসলামী ব্যাংকের ৩,২৮৬ কোটি টাকা লোকসান
গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হচ্ছে না, কিছুটা কমবে: পেট্রোবাংলা
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
১২ কেজি এলপিজির নতুন দর ২০৬০ টাকা, বাড়ল ২২৩ টাকা
‘আগামী গ্রীষ্মের মধ্যে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য’
গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ
অক্টোবরে এলো ৩৫ হাজার ৬০০ কোটি টাকার বেশি প্রবাসী আয়
'শ্রমিক অসন্তোষের পেছনে রাজনৈতিক ইন্ধন', কাজে ফেরার আহ্বান মন্ত্রীর
‘এলডিসি উত্তরণের সময় বাড়ানো ব্যতিক্রম সিদ্ধান্ত, পারফরম্যান্স দেখাতে হবে’
রক্ষণাবেক্ষণে এফএসআরইউ, গ্যাস সংকটের শঙ্কা!
বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যে শর্ত
ইউরোপে সস্তা পোশাক আমদানিতে নতুন শুল্ক, চাপে চীনা ই-কমার্স